সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ইসলামী আন্দোলন খুলনা মহানগরের দ্বি বার্ষিক পরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ইসলামী আন্দোলন খুলনা মহানগরের দ্বি বার্ষিক পরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির দ্বিবার্ষিক পরিকল্পনা বৈঠক শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) সন্ধ্যায়  পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে নগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
পরিকল্পনা বৈঠকে উপস্থিত ছিলেন  সহ সভাপতি মাওঃ মোজাফ্ফার হোসাইন, মুফতী মাহবুবুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ দ্বীন ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান,  দফতর সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সহ দফতর সম্পাদক মোঃ মঈন উদ্দিন ভূইয়া, সহ অর্থ ও প্রকাশনা সম্পাদক মোল্লা রবিউল ইসলাম তুষার,  ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ জাহিদুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক আলহাজ্ব হাফেজ আব্দুল লতিফ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ প্রমুখ।
বৈঠকে আগামী দুই বছরের সাংগঠনিক কাজের পরিকল্পনা গ্রহণ ও ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি ও গুজব ঠেকাতে কেএমপি’র তিন দফা নির্দেশনা

দৌলতপুর জোন ও লবণচরা থানার কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ কমিশনার

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।