সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ কেসিসি’র মেয়রকে ফুলেল শুভেচ্ছা | চ্যানেল খুলনা

খুলনা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ কেসিসি’র মেয়রকে ফুলেল শুভেচ্ছা

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেককে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন খুলনা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা সিটি কর্পোরেশনে তার কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময়ে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি এস এম জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, ক্লারেব সাবেক সভাপতি শেখ আবু হাসান, সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য এস এম নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, নব-নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মো: মুন্সী মাহবুব আলম সোহাগ, সহকারী সম্পাদক মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), মাহবুবুর রহমান মুন্না ও এস এম নূর হাসান জনি, কার্যনির্বাহী সদস্য মোজাম্মেল হক হাওলাদার, মো: হাবিবুর রহমান, মোঃ আনিসউদ্দিন ও মো: আমিরুল ইসলাম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম টিটো, খুলনা প্রেসক্লাব সদস্য দেবব্রত রায়, এ এইচ এম শামিমুজ্জামান, সুনীল কুমার দাস, আনোয়ারুল ইসলাম কাজল, শেখ তৌহিদুল ইসলাম তুহিন, শেখ মো: সেলিম ক্লাবের ইউজার সদস্য মোঃ হেলাল মোল্লা প্রমুখ।

এ সময়ে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে নবনির্বাচিত নির্বাহী কমিটির নেতৃত্বে প্রেসক্লাব আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা সিটি কর্পোরেশনে ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।