সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ইসলামী আন্দোলন খুলনা দৌলতপুর থানার সভাপতি সরোয়ার, সেক্রেটারী নিজাম | চ্যানেল খুলনা

ইসলামী আন্দোলন খুলনা দৌলতপুর থানার সভাপতি সরোয়ার, সেক্রেটারী নিজাম

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর দৌলতপুর থানার উদ্দোগে থানা মজলিসে শূরার অধিবেশন গতকাল বুধবার (১০ ফেব্রুয়ারী) রাত ৯ টায় থানা সভাপতি আলহাজ্ব মোঃ সরোয়ার বন্দের সভাপতিত্বে এবং থানা জয়েন্ট সেক্রেটারী মোঃ আমজাদ হোসেন বন্দের পরিচালনায় দৌলতপুর বাজার মোড়স্থ আইএবি মিলানয়তনে অনুষ্ঠিত হয়।

দৌলতপুর থানা মজলিসে শূরার অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতি আমানুল্লাহ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর জয়েন্ট সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, সহ সাংগঠনিক মোঃ সাইফুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান।

শূরার অধিবেশনে আরও উপস্থিত ছিলেন থানা সাংগঠনিক সম্পাদক মাওলানা ওহীদুজ্জামান, আলহাজ্ব মাহতাব উদ্দীন, আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন মোড়ল, গোলাম মোস্তফা, মোঃ নিজামুদ্দিন, আলহাজ্ব লুৎফর রহমান, মোহাম্মদ কাওছার শেখ, মোঃ ওলিয়ার রহমান, মোঃ মাসুদুর রহমান, মোঃ আলফাত হোসেন লিটন, মেহেদী হাসান সুনাম, ছাত্র নেতা মোঃ ইমাম হাসান।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২০২১-২০২২ সেশনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতপুর থানার সভাপতি হিসেবে আলহাজ্ব মোঃ সরোয়ার হোসেন বন্দ, সহ সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন মোড়ল, হাফেজ মোঃ খায়রুল ইসলাম, সেক্রেটারী হিসাবে মোঃ নিজামউদ্দিন মল্লিক, জয়েন্ট সেক্রেটারী মোঃ আমজাদ হোসেন বন্দ ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ আলফাত হোসেন লিটনের নাম ঘোষণা করা হয়।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।