সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দৌলতপুরে যুবলীগ নেতা মাসুদ বন্দের পিতার ইন্তেকাল | চ্যানেল খুলনা

দৌলতপুরে যুবলীগ নেতা মাসুদ বন্দের পিতার ইন্তেকাল

দৌলতপুর থানা যুবলীগ নেতা মাসুদ বন্দের পিতা দ্বীন মোহাম্মদ দীনু বন্দ (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহি….রাজিউন)। বুধবার সকাল সাড়ে ৯ টায় বার্ধক্যজনিত কারনে নিজবাস ভবনে তিনি মৃত্যুবরণ করেন। পরিবার সূত্র জানায়, মরহুমের নামাযে জানাযা বাদ আসর দেয়ানা দক্ষিনপাড়া ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাযা নামায শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। জানাযা নামাযে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দনসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমেবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন থানা আ’লীগসহ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন, খুলনা মহানগর-আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, বিজেএ’র চেয়ারম্যান ও থানা আ’লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, মহানগর আ’লীগের মুক্তিযোদ্ধা বিষায়ক সম্পাদক মাকসুদ আলম খাজা, থানা আ’লীগের সাঃ সম্পাদক শহিদুল ইসলাম বন্দ, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গোলাম রব্বানী টিপু, থানা আ’লীগের যুগ্ন-সম্পাদক এম.এ সেলিম, সাংগঠনিক সম্পাঃ মিজানুর রহমান মিজা তরফদার, যুবলীগ নেতা কাজী ইব্রাহিম মার্শাল, মেহেদী হাসান মোড়ল, বাচ্চু মোড়ল, ইবাদ মোড়ল, আসাদ বন্দ, শেখ জিহাদ, ছাত্রনেতা রাকিব মোড়ল, নিশাত ফেরদৌস অনি, সাইফুল ইসলাম মানিক প্রমুখ।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা সিটি কর্পোরেশনে ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।