সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ইসলাম ও কোরআন নিয়ে পড়াশোনা করছেন ডা. জাফরুল্লাহ | চ্যানেল খুলনা

ইসলাম ও কোরআন নিয়ে পড়াশোনা করছেন ডা. জাফরুল্লাহ

ইসলাম ধর্ম এবং পবিত্র কোরআন শরীফ নিয়ে গণমাধ্যমে কোনো সাক্ষাৎকার বা বক্তব্য দেবেন না গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

মঙ্গলবার গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে মিন্টু বলেন, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বন্ধুরা আমার কাছে জানতে চেয়েছেন- গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী আজ (মঙ্গলবার) বিকালে কোরআন শরীফ ও ইসলাম বিষয়ে মুফতি বা আলেমদের সঙ্গে মতবিনিময় করবেন কি না। সঙ্গে সঙ্গে সাংবাদিক বন্ধুদের নিউজ কভারের বিষয়ে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর কাছে জানতে চাইলে তার উত্তরে তিনি বলেছেন, দৈনিক সব সংবাদপত্র/টিভি ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন নিউজ পোর্টালসমূহে পবিত্র কোরআন শরীফ এবং ইসলাম সম্পর্কে কোনো সাক্ষাতকার বা বক্তব্য দেবেন না।

ডা. জাফরুল্লাহ চৌধুরী পবিত্র কোরআন শরীফ ও ইসলাম সম্পর্কে ব্যাপকভাবে জানার জন্যে পড়াশোনা করছেন বলে জানান মিন্টু।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে বিএনপি: জামায়াত আমির

বাজেটে এত বড় ছাড় আগে দেখতে পাইনি: মির্জা ফখরুল

স্বল্পোন্নত থেকে উন্নত দেশে উত্তরণের পথে চূড়ান্ত বাধা এই বাজেট: গোলাম পরওয়ার

বিভাজন নয়, বাংলাদেশ সৃষ্টির লক্ষ্য ধরেই দেশটাকে প্রতিষ্ঠিত করতে চায় বিএনপি: মির্জা ফখরুল

এই দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।