সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সংসদে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় অনুমোদন হওয়ায় নগর যুবলীগ ও ছাত্রলীগের আনন্দ মিছিল | চ্যানেল খুলনা

সংসদে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় অনুমোদন হওয়ায় নগর যুবলীগ ও ছাত্রলীগের আনন্দ মিছিল

খুলনায় প্রতিষ্ঠা হবে দেশের পঞ্চম মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে খুলনায় এই মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে জাতীয় সংসদ। সোমবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা বিল-২০২১’ সংসদে পাসের প্রস্তাব করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। গত ১৯ জানুয়ারি বিলটি সংসদে উত্থাপনের পর সেটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

এদিকে বিশ্ববিদ্যালয়ের জন্য জাতীয় সংসদে আইনের খসড়ায় অনুমোদন দেওয়ায় আনন্দ মিছিল করেছে খুলনা মহানগর আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ। আনন্দ মিছিল শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ বলেন, খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় হলে খুলনাঞ্চলের চিকিৎসা সেবায় এক উজ্জল দৃষ্ঠান্ত তৈরী হবে। খুলনার সাধারণ জনগন আর উন্নত চিকিৎসার জন্য রাজধানীর দিতে তাকিয়ে থাকতে হবে না। এছাড়া খুলনার ছেলে মেয়েরা চিকিৎসা বিজ্ঞানের প্রতি আরো মনোযোগী হবে। ভবিষ্যতে খুলনা সহ সারাদেশের ছেলে মেয়েরা এখান থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ বিদেশে চিকিৎসা সেবায় অংশ নিবে। সমাবেশে খুলনা মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশের সভাপতিত্বে ও খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, কামরুল ইসলাম, আব্দুল কাদের শেখ, শওকত হোসেন, অভিজিৎ চত্রবর্তী দেবু, তাজুল ইসলাম, ইলিয়াস হোসেন লাবু, বাদল সিপাহী, হাসান শেখ, জামিল আহমেদ সোহাগ, ছাত্রলীগ নেতা রনবীর বাড়ৈ সজল, এখতিয়ার মোল্লা, জব্বার আলী হিরা, জহির আব্বাস, ইয়াসিন আলী, রুবায়েত ইসলাম জুয়েল, মেহেদী হাসান মান্না, দিদারুল আলম, এস এম ইমাজ উদ্দিন রিপন, মাহামুদুল ইসলাম সুজন, শেখ সাকিব, কামরুজ্জামান ইমরান, সোহান হোসেন শাওন, তায়েজুল ইসলাম তাজ, রনি রায়, ইবনুল হাসান, মাহামুদুর রহমান রাজেশ, আব্দুল কাদির সৈকত, তরিকুল ইসলাম তুফান, ওসমান গাজী অপু, বায়েজিদ সিনা, আহনাফ অর্পন, জোয়েব সিদ্দিকী, সাগর মিত্র চিন্ময়, সাইফুল ইসলাম, মশিউর রহমান বাদশা, শংকর কুন্ডু, মেহেদী হাসান সজীব, সৈকত দাশ, মো: গালিব হোসেন, শাহরিয়ান নেওয়াজ রাব্বি, মহিউদ্দিন হাওলাদার জনি, অভিজিৎ সরকার রাহুল, ওমর কামাল, সফিকুল ইসলাম মুন্না, মুক্তাজুল ইসলাম সোহাগ, মহাদেব গাইন, জনি বসু, নিশাত ফেরদৌস অনি, রুমান আহমেদ, আতিকুর রহমান সাব্বির, পিয়াল হাসান, হাসান শেখ, রাকিব আহম্মেদ রাব্বি, রায়হান শিকদার, তানভীর ইসলাম সাব্বির সহ ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।