সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কেসিসি’র সংরক্ষিত মহিলা কাউন্সিলর উপ-নির্বাচনে নগর বিএনপি’র গণসংযোগ | চ্যানেল খুলনা

কেসিসি’র সংরক্ষিত মহিলা কাউন্সিলর উপ-নির্বাচনে নগর বিএনপি’র গণসংযোগ

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি বলেছেন, সরকার জাতীয় নির্বাচনের মত স্থানীয় সরকারের নির্বাচনেও অনিয়ম করছে। দেশের ৪২জন বিশিষ্ট নাগরিকের বক্তব্য উদ্ধৃত করে তিনি অভিযোগের সুরে বলেন, ‘এই নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনায় সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে, তারা অসাদাচরণ করছে, দুর্নীতিতে জড়িয়ে পড়েছে।’

সোমবার (০১ ফেব্রুয়ারি) খুলনা সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসন- ১০ (২৯, ৩০ ও ৩১) নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী রোকেয়া ফারুকের বই প্রতীকের সমর্থনে চাঁনমারী বাজার থেকে মহির বাড়ি খালপাড়সহ তৎসংলগ্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

মনি আরও বলেন, আর সময় দেয়ার সুযোগ নেই। ঐক্যবদ্ধভাবে সরকারকে বিদায় করতে হবে। তিনি আগামী ১৩ ফেব্রয়ারি বিএনপি মনোনিত রোকেয়া ফারুকের বই প্রতীকে ভোট দেয়ার জন্য ভোটারদের প্রতি আহবান জানান।

গণসংযোগে উপস্থিত ছিলেন রেহেনা ঈসা, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, হাসানুর রশিদ মিরাজ, আফসার উদ্দিন মাস্টার, ইশহাক তালুকদার, তৌহিদুল রহমান খোকন, প্রার্থী রোকেয়া ফারুক, ডা. ফারুক হোসেন, সিরাজুল ইসলাম লিটন, মুশফিকুর রহমান অভি, সাজ্জাদ হোসেন জিতু, ফিরোজ আহমেদ, কওসারী জাহান মঞ্জু, লোকমান মাহমুদ, সেলিম বড় মিয়া, পারভীন বেগম, তুহিন ইসলাম রনি, শাহআলম, নাজমুল, আলাউদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, হুসাইন ইসলাম হোসেন, জালাল, খোকন, ইউসুফ, সেলিম, রাজু, সোহাগ, মনি প্রমুখ।সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।