সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় কাল থেকে শুরু হচ্ছে চরমোনাইর নমুনায় তিনদিনব্যাপী মাহফিল | চ্যানেল খুলনা

খুলনায় কাল থেকে শুরু হচ্ছে চরমোনাইর নমুনায় তিনদিনব্যাপী মাহফিল

খুলনায় চরমোনাইর নমুনায় তিনদিনব্যাপী ৩৬ তম বাৎসরিক ওয়াজ মাহফিল আগামীকাল বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) থেকে শুরু হচ্ছে। নগরীর খালিশপুর থানার আওতাধীন গোয়ালখালী ক্যাডেট স্কীম মাদ্রাসা ময়দানে এই বিশাল মাহফিল অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ মুজাহিদ কমিটি খুলনা জেলা সাধারণ সম্পাদক শেখ হাসান ওবায়দুল করীম জানান, প্রথম দিন বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) বাদ মাগরিব উদ্বোধনী বয়ানের মাধ্যমে তিনদিনব্যাপী বাৎসরিক মাহফিল শুরু হবে। উদ্বোধনী বয়ান করবেন আমীরুল মুজাহীদিন চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

দ্বিতীয় দিন শুক্রবার (২৯ জানুয়ারী) বাদ ফজর বয়ান করবেন চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম, বাদ মাগরিব বয়ান করবেন নায়েবে আমীরুল মুজাহিদীন ও শায়েখে চরমোনাই মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।

তৃতীয় দিন শনিবার (৩০ জানুয়ারী) বাদ ফজর বয়ান করবেন নায়েবে আমীরুল মুজাহিদীন ও শায়েখে চরমোনাই মুফতী সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীম, এছাড়া সকালে মাদ্রাসার ছাত্রদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান আবনায়ে রশীদিয়া, ইশা ছাত্র আন্দোলন খুলনা নগর ও জেলার ছাত্র গণ জমায়েত, বিকাল ৩ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নগর ও জেলার উদ্দোগে কর্মী সম্মেলন এবং ইউপি চেয়ারম্যান প্রার্থী পরিচিতি, সন্ধ্যায় ইশা ছাত্র আন্দোলন বিএল কলেজ শাখার বার্ষিক সম্মেলন, রাত নয়টায় বয়ান করবেন আমীরুল মুজাহিদীন ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম।

রবিবার (৩১ জানুয়ারী) আখেরি বয়ান ও মোনাজাত করবেন চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মাদ রেজাউল করীম। এছাড়াও আজ বৃহস্পতিবার থেকে তিনদিনব্যাপী বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড খুলনা বিভাগীয় শাখার উদ্দোগে কোরআন প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। সকল প্রোগামে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চরমোনাই পীর ও শায়েখে চরমোনাই।
তিনদিনব্যাপী মাহফিলে আরো আলোচনা করবেন হাফিজুর হুজুর রহঃএর জামাতা আল্লামা খালিদ সাইফুল্লাহ, মাওঃ নুরুল হুদা ফয়েজী, মুফতী নুরুল আমীন, হাফেজ মাওঃ মুশতাক আহমেদ, টাঙ্গাইলের মাওঃ রেজাউল করীম, চরমোনাই পীর রহঃএর খলিফা হাফেজ মাওঃ আব্দুল আউয়াল, মাওঃ আলী আজাদ সাকাফী, মাওঃ আব্দুর রাজ্জাক, মাওঃ মিজানুর রহমান, আব্দুল গনী জমাদ্দার, শেখ হাসান ওবায়দুল করীম, আলহাজ্ব উমাইর হুসাইনী।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।