সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান, আরও তিন নেতা বহিষ্কার | চ্যানেল খুলনা

নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান, আরও তিন নেতা বহিষ্কার

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা আওয়ামী লীগের আরও তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাজেদুর রহমান টানু মল্লিক, সাবেক সদস্য রবিউল ইসলাম ওরফে পিলু মল্লিক, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মামুনুর রশিদ ওরফে আজাদ মল্লিক।

মঙ্গলবার বিকালে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. আছাদুজ্জামান আছাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করা হয়েছে।

এর আগে নৌকা প্রতীকের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণা, মানববন্ধন এবং উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে হরিণাকুণ্ডু উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মশিউর রহমান জোয়ার্দ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম শরিফ ও বর্তমান মেয়র শাহিনুর রহমান রিন্টুকে দল থেকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে- হরিণাকুণ্ডু পৌরসভা নির্বাচনে নৌকা মার্কার মেয়র প্রার্থী ফারুক হোসেনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে কেন্দ্রীয় নির্দেশে দল থেকে বহিষ্কার করা হয়েছে তাদের।

৩০ জানুয়ারি এ পৌরসভায় অনুষ্ঠিত হবে নির্বাচন। নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে লড়ছেন সাবেক ছাত্রলীগ নেতা মো. ফারুক হোসেন। তার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতিসহ মনোনয়ন বঞ্চিতরা।

জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ একাধিক নেতা বলেছেন, শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং নৌকার বিজয় ছিনিয়ে আনতে বিরোধিতায় লিপ্ত স্থানীয় নেতাদের দল থেকে ধারাবাহিকভাবে বহিষ্কার করা হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

রাড্ডা হাসপাতালে হামলায় সরকারদলীয় লোকজন জড়িত: গোলাম পরওয়ার

নির্বাচন-পরবর্তী সিদ্ধান্তে দেশে সংকট তৈরি হয়েছে: শফিকুর রহমান

ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জনগণের দাবি না মানলে আট দফা এক দফায় পরিণত হতে পারে: শফিকুর রহমান

আসিফ মাহমুদ ও স্ত্রীর দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক

সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।