সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
‘যারা জনগণ থেকে বিচ্ছিন্ন তাদের সিকিউরিটি প্রয়োজন, আ.লীগের নয়’ | চ্যানেল খুলনা

‘যারা জনগণ থেকে বিচ্ছিন্ন তাদের সিকিউরিটি প্রয়োজন, আ.লীগের নয়’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন, যারা জনগণ থেকে বিচ্ছিন্ন, যাদের কোনো জনসম্পৃক্ততা নেই তাদের সিকিউরিটি প্রয়োজন।

সোমবার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের পুলিশি নিরাপত্তা গ্রহণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের দল। জনগণের ওপর নির্ভরশীল। আমাদের প্রার্থীর পক্ষে জনগণ আছে। আমাদের প্রার্থীর নিরাপত্তা জনগণ নিশ্চিত করবে।

প্রশ্নের জবাবে আহমদ হোসেন বলেন, বিএনপি ষড়যন্ত্রের পার্টি। তারা ঘুম থেকে উঠেই ষড়যন্ত্র দেখে। বিএনপির চোখ কখনও আলো দেখেনা। তাদের চোখ কখনও জনগণ দেখেনা। তারা ষড়যন্ত্রে বিশ্বাস করে। বিএনপি চক্রান্তই দেখবে।

তিনি বলেন, জনগণ ক্ষমতার উৎস। জনগণ ভোট দিলে আমরা জিতবো, ভোট না দিলে আমরা হারবো। জনগণের প্রতি আমাদের আস্থা রয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাদা মহিউদ্দীন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

রাড্ডা হাসপাতালে হামলায় সরকারদলীয় লোকজন জড়িত: গোলাম পরওয়ার

নির্বাচন-পরবর্তী সিদ্ধান্তে দেশে সংকট তৈরি হয়েছে: শফিকুর রহমান

ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জনগণের দাবি না মানলে আট দফা এক দফায় পরিণত হতে পারে: শফিকুর রহমান

আসিফ মাহমুদ ও স্ত্রীর দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক

সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।