সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিরোধী রাজনীতিকরা রাতে ঘুমাতে পারি না: রিজভী | চ্যানেল খুলনা

বিরোধী রাজনীতিকরা রাতে ঘুমাতে পারি না: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা যারা বিরোধীদলের রাজনীতি করি রাতে ঘুমাতে পারি না। আমাদের অবস্থা জলে কুমির ডাঙ্গায় বাঘ।

তারপরও আমরা বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়াই।
শনিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুরের সালনা ইসলামিয়া ফাজিল মাদরাসা মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, বিএনপির নেতাকর্মীরা আজ নির্যাতিত-উপেক্ষিত। কারও বিরুদ্ধে ৩০ থেকে ৪০টি আবার কারও ১০০ থেকে দেড়শটি মামলা রয়েছে। কেউ কেউ কারাগারে আছেন। অনেকে দুই-একদিন আগে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আমরা যারা শহীদ জিয়ার আদর্শের কথা বলি, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি আস্থাশীল, যারা তারেক রহমানের নেতৃত্বকে অনুসরণ করছি, আমাদের দিন-রাত কাটছে এক রকম ভয়াবহতার মধ্যে। তবুও বিএনপি নেতাকর্মীরা জনগণের দুঃখ-কষ্টে তাদের পাশে আছে।

গাজীপুর মহানগর বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক কাউন্সিলর তানবীর আহমেদের সঞ্চালনায় মহানগর বিএনপি নেতা মঞ্জুরুল করিম রনির উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় আরও বক্তব্য রাখেন- মহানগর বিএনপির সহ-সভাপতি হালিমুজ্জামান ননী, সহ-সভাপতি মেহেদী হাসান এলিজ, সাংগঠনিক সম্পাদক জয়নাল আহমেদ তালুকদার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, গাজীপুর জেলা যুবদলের সাবেক সভাপতি এমদাদ হোসেন খান, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাট, যুবদল নেতা মাহমুদুল হাসান রাজু প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

রাড্ডা হাসপাতালে হামলায় সরকারদলীয় লোকজন জড়িত: গোলাম পরওয়ার

নির্বাচন-পরবর্তী সিদ্ধান্তে দেশে সংকট তৈরি হয়েছে: শফিকুর রহমান

ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জনগণের দাবি না মানলে আট দফা এক দফায় পরিণত হতে পারে: শফিকুর রহমান

আসিফ মাহমুদ ও স্ত্রীর দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক

সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।