সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আগামীকাল খুলনায় ইশা ছাত্র আন্দোলনের নগর ও জেলা সম্মেলন | চ্যানেল খুলনা

আগামীকাল খুলনায় ইশা ছাত্র আন্দোলনের নগর ও জেলা সম্মেলন

শুক্রবার (১৫ জানুয়ারি’২১) দুপুর ২.০০টায় পাওয়া হাউজ মোড়স্থ নগর কার্যালয়ের সামনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা মহানগর ও জেলা শাখার বার্ষিক সম্মেলন ২০২১ অনুষ্ঠিত হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ইউসুফ আহমাদ মানসুর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতী আমানুল্লাহ, জেলা সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ ইমরান, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নগর সভাপতি মুফতী গোলামুর রহমান, ইশা ছাত্র আন্দোলন জেলা সভাপতি মুহাম্মদ নাজমুস সাকিব।
সম্মেলন বাস্তবায়নে নগর ও জেলা ব্যাপক প্রস্ততি গ্রহণ করেছে।

ইশা ছাত্র আন্দোলন নগর সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম জানান, বার্ষিক সম্মেলন বাস্তবায়নের লক্ষে পাওয়ার হাওজ মোভ়স্থ নগর কার্যালয়ে ইশা ছাত্র আন্দোলন খুলনা মহানগর ও জেলা শাখার এক যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়।

যৌথ বৈঠকে সম্মেলন বাস্তবায়নে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং
ইশা ছাত্র আন্দোল খুলনা মহানগর সভাপতি এইচ এম খালিদ সাইফুল্লাহ কে আহবায়ক ও জেলা শাখার সাধারণ সম্পাদক এনামুল হাসান সাঈদকে সদস্য সচিব করে সম্মেলন বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।

ইতিমধ্যে বার্ষিক সম্মেলন সফলের লক্ষে ইশা ছাত্র আন্দোলন খুলনা মহানগরীর সহসভাপতি আ: সালাম জায়েফ ও সাধারণ সম্পাদক মইনুল ইসলাম এর নেতৃত্বে নগরীর সদর, সোনাডাঙ্গা,খালিশপুর, দৌলতপুর, খানজাহান আলী ও হরিনটানা থানা শাখায় থানা ও ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে এবং জামিয়া রশীদিয়া গোয়ালখালি মাদ্রাসা শাখাসহ মহানগরীর আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের শাখায় জরুরী বৈঠক সম্পন্ন হয়েছে।

নগর ও জেলা সম্মেলন’২১ বাস্তবায়নে থানায় থানায় পোষ্টারিং, দেয়াল লিখনী, অনলাইন প্রচারণা, শিক্ষার্থীদের মধ্যে গণ দাওয়াতসহ ব্যাপক প্রচারণা চলছে।

এছাড়াও জেলা শাখার তত্ত্বাবধানে রূপসা, দিঘলিয়া, ডুমুরিয়া, পাইকগাছা, বটিয়াঘাটা সহ অন্যান্য উপজেলা শাখাগুলোতেও সম্মেলন উপলক্ষে হয়েছে জরুরী বৈঠকসহ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।