সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ব্যারিস্টার মওদুদের শয্যাপাশে মির্জা ফখরুল | চ্যানেল খুলনা

ব্যারিস্টার মওদুদের শয্যাপাশে মির্জা ফখরুল

হাসাপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে বুধবার দুপুরে এভারকেয়ার হাসপাতালে যান দেখতে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান মহাসচিবের বরাত দিয়ে জানান, মওদুদ আহমদের শারীরক অবস্থা আগের চেয়ে ভালো।

এর আগে মঙ্গলবার অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করার হয়। তারা শারীরিক অবস্থা পর্যালোচনা করছেন।

গত ২৯ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ভর্তি করা হয়।

শায়রুল কবির খান আরও জানান, তার রক্তের হিমগ্লোবিন কমে গিয়েছিল। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার। ভর্তির পর দুবার কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। রিপোর্টে করোনা নেগেটিভ আসে। মওদুদ স্যারের শারীরিক অবস্থার নিয়মিত খোঁজ নিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যার তারেক রহমান।

এছাড়া সার্বক্ষণিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রেখেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের নতুন দাবি

এমপি গাজী নজরুলকে বহিষ্কারের সিদ্ধান্ত জামায়াতের

দেশের রাজনীতির রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার

বাঁশখালীতে বন্যায় ভেসে যাওয়া নিহত দুই শিশুর পরিবারের পাশে ছাত্রদল

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল : জামায়াত আমির

কৃষককে অপহরণ করে মুক্তিপণ দাবি, এনসিপির ৫ নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।