সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর ও জেলা ছাত্রলীগ যৌথ কর্মসূচী ঘোষণা | চ্যানেল খুলনা

বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর ও জেলা ছাত্রলীগ যৌথ কর্মসূচী ঘোষণা

বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে করোনা প্রাদুর্ভাবের কারনে স্বল্প পরিসরে যৌথভাবে বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে খুলনা মহানগর ও জেলা ছাত্রলীগ। কর্মসূচি গুলো হলোঃ সকাল ৭:৩০ ঘটিকায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৮:০০ ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বাদ যোহর বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নিহত ছাত্রলীগের নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনায় এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে শঙ্কমার্কেটস্থ আজমীরি জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল, এর দুপুর ২:০০ ঘটিকায় গরীব, দুস্থ্য ও শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ, বিকাল ৩:০০ ঘটিকায় প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সাবেক ছাত্রনেতাদের আসন গ্রহণ ও উত্তেরীয় পরিধান, বিকাল ৩:৩০ ঘটিকায় বেলুন ও কবুতর উড়িয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন। বিকাল ৩:৩৫ ঘটিকায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠান। বিকাল ৪:০০ ঘটিকায় বাংলাদেশ ছাত্রলীগের আলোচনা সভা প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার। সকল কর্মসূচী দলীয় কার্যালয় খুলনায় অনুষ্ঠিত হবে।
উক্ত কর্মসূচীতে খুলনা মহানগর ছাত্রলীগের সকল সদস্য, থানা, কলেজ ও ওয়ার্ড ছাত্রলীগে কে মিছিল সহকারে এবং স্বাস্থ্যবিধি মেনে ও মাস্ক পরিধান করে যথা সময়ে উপস্থিত হওয়ার জন্য আহবান করেছে খুলনা মহানগর ও জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।