সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা অঞ্চলের তিনশ শ্রমিককে ৯০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান | চ্যানেল খুলনা

খুলনা অঞ্চলের তিনশ শ্রমিককে ৯০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন হতে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের পেশাগত অসুস্থ শ্রমিক, আহত বা পরিবারবর্গের চিকিৎসা, পেশাগত দুর্ঘটনাজনিত মৃত্যু এবং তাদের মেধাবী সন্তানের উচ্চ শিক্ষা সহায়তা হিসেবে তিনশ পাঁচজন শ্রমিক এবং তাদের স্বজনদের ৯০ লাখ ৪০ হাজার টাকার সহায়তার চেক প্রদান করা হয়েছে।
আজ (শনিবার) দুপুরে খুলনা বিভাগীয় শ্রম দপ্তর চত্ত্বরে চেক বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে খুলনা অঞ্চলের ছয় জেলার এসকল শ্রমিকদের সহায়তার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা। খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপপুলিশ কমিশনার মোল্লা জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ এবং খুলনা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ বক্তৃতা করেন। স্বাগত জানান কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিচালক মোঃ আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার দেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য কাজ করছেন। শ্রমিক কল্যাণ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের কল্যাণে এধরনের সহায়তা তারই একটি উদাহরণ। শ্রমিক কল্যাণ তহবিল শ্রমিকদের আপদে বিপদে পাশে আছে বলে জানানো হয়।
অনুষ্ঠানে জানানো হয়, বিগত দুই বছরে খুলনা অঞ্চলের ৬টি জেলার খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল, যশোর ও মাগুরা জেলার প্রায় দুই হাজার শ্রমিককে প্রায় সাড়ে তিন কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে তাদের সন্তানদের উচ্চ শিক্ষায় সহায়তা দেয়া হয়েছে অর্ধ কোটি টাকা। শ্রমিক কল্যাণ তহবিল হতে শ্রমিকের কল্যাণে সহায়তা প্রদান কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। করোনাকালীন সময়ে শ্রম মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের চিকিৎসাক্যাম্প টেলিমেডিসিন এর মাধ্যমে প্রায় ১০ হাজার শ্রমিককে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া খুলনা আঞ্চলের দুইটি শ্রম কল্যাণ কেন্দ্রের মাধ্যমে শ্রমিকদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে মাস্ক বিতরণ এবং অ্যাম্বুলেন্স সার্ভিস প্রদান করা হয়।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।