সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সৎ ও ত্যাগীদের রাজনীতিতে সুযোগ দিন: ওবায়দুল কাদের | চ্যানেল খুলনা

সৎ ও ত্যাগীদের রাজনীতিতে সুযোগ দিন: ওবায়দুল কাদের

দুর্নীতিবাজদের নির্মূল করে সৎ ও ত্যাগীদের রাজনীতিতে সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সদ্য প্রয়াত ফুটবলার বাদল রায়ের স্মরণ সভায় শনিবার (২৬ ডিসেম্বর) তিনি এ আহ্বান জানান। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন তিনি।

ওবায়দুল কাদের বলেন-
‘দুর্নীতিবাজদের নির্মূল করে সৎ ও ত্যাগীদের রাজনীতিতে সুযোগ করে দিতে হবে। দুর্নীতিবাজদের ব্যাপারে কোনো আপস নেই।’

এ সময় বাদল রায়কে একজন সৎ ও দক্ষ ফুটবলার এবং সংগঠক ছিলেন উল্লেখ করেন তিনি বলেন, দেশের ক্রীড়াঙ্গনে অনেকেই মনে করেন আবাহনী মানে আওয়ামী লীগ আর মোহামেডান মানে আওয়ামী লীগ বিরোধী প্রতিপক্ষ। কিন্তু বাদল রায় তা প্রমাণ করে গেছেন খেলাধুলায় কোনো রাজনীতি নেই।

বাদল রায় তার খেলোয়াড়ি জীবনের শুরু থেকেই মোহামেডানের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু মনে-প্রাণে একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিলেন বলেও মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের দুঃখ প্রকাশ করে বলেন, কেউ কেউ ব্যক্তি স্বার্থে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য ক্রীড়া ফেডারেশনগুলোকে ব্যবহার করছেন। এর থেকে বের হয়ে আসতে হবে। ক্রীড়া ফেডারেশনগুলোকে দুর্নীতিমুক্ত রাখতে হবে।

ক্রীড়া পরিবারের উদ্যোগে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু,যুব ও ক্রীড়া সম্পাদক হারনুর রশিদসহ বিভিন্ন ফেডারেশনের নেতৃবৃন্দ,ক্রীড়া সাংবাদিক,খেলোয়াড় ও সংগঠক।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

শাপলা চত্বরে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াত আমিরের

বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

শিক্ষার্থীরা গুপ্ত রাজনীতি দেখতে চায় না: সংসদে বিএনপি হুইপ

আপিলেও প্রার্থিতা ফেরত পেলেন না মনিরা শারমিন, যাবেন হাইকোর্টে

রাউজানে ৩ দিনের মাথায় ফের বিএনপি কর্মী খুন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।