সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের দরিদ্রতার হার যুক্তরাষ্ট্রের চেয়েও কম হবে | চ্যানেল খুলনা

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের দরিদ্রতার হার যুক্তরাষ্ট্রের চেয়েও কম হবে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) মো. তাজুল ইসলাম বলেছেন,বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর পাঁচ বছর ক্ষমতায় থাকলে দেশের দরিদ্রতার হার যুক্তরাষ্ট্রের চেয়েও কম হবে।

শনিবার বিকালে শিবচরে ৫০০ আসনের নূর ই আলম চৌধুরী অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পদ্মা সেতুর ফলে দেশে পাঁচ ভাগ দারিদ্র্য কমবে। অর্থনীতিবিদরা হিসাব করে বলেছেন, পদ্মা সেতুর ফলে জিডিপি এক পারসেন্টের অধিক বেড়ে যাবে। আর এর মাধ্যমে দারিদ্র্যও কমে আসবে। বর্তমানে দারিদ্র্য হার হিসাব করা হয় ২০ পারসেন্ট।

তিনি বলেন, সারা দেশে একশ’ ইকোনমিক জোন গড়ে তোলা হবে। এ দেশ কৃষিতে সমৃদ্ধ। কিন্তু এ দেশের জনসংখ্যা প্রচুর। এত মানুষের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রচুর শিল্পকারখানা গড়ে তুলতে হবে। পদ্মা সেতুকে ঘিরে সারা দেশে অর্থনৈতিক উন্নয়ন হবে। অসংখ্য শিল্পকারখানা গড়ে তোলা হবে। শিগগিরই চট্টগ্রামে বিশাল এক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে যেখানে ৩০ লাখ মানুষের কর্মসংস্থান হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি।

শিবচর উপজেলা চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মেজবাউদ্দিন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. আবদুর রশীদ খান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী সাইফুর রহমান, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুজিবুর রহমান শিকদার, ইউএনও আসাদুজ্জামান, পৌর মেয়র আওলাদ হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

বিরোধীদের সহযোগিতা চাইতে প্রধানমন্ত্রীকে সংসদে আহ্বান জানাতে হবে: সরোয়ার তুষার

সংসদে বসেই হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছেন এনসিপির এমপি মাহমুদা মিতু

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে বিএনপিও মাঠে থাকবে: রিজভী

এনসিপির মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

প্রবাসী কর্মীদের অধিকার ও নিরাপত্তায় এবি পার্টির সাত দফা দাবি

তারেক রহমানকে নিয়ে বক্তব্য প্রত্যাহারের দাবি, নাহিদ ইসলামকে আইনি নোটিশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।