সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
‘পদ্মা সেতু বাংলাদেশের মানুষের পৈতৃক সম্পত্তি, তবে বিএনপির নয়’ | চ্যানেল খুলনা

‘পদ্মা সেতু বাংলাদেশের মানুষের পৈতৃক সম্পত্তি, তবে বিএনপির নয়’

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, পদ্মা সেতু বাংলাদেশের মানুষের পৈতৃক সম্পত্তি, তবে বিএনপির নয়। কেন না আপনারা এটা নিয়ে ষড়যন্ত্র করেছেন।

পদ্মা সেতু কারো পৈতৃক সম্পত্তি নয়-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন কথার জবাবে তিনি এসব কথা বলেন।

বুধবার সকাল সোয়া ১০টার দিকে মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে টেলি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন আইনমন্ত্রী।

এ সময় মন্ত্রী আরও বলেন, পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র হয়েছে। আমাদের সৌভাগ্য যে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার মতো যোগ্য নেতা পেয়েছি। তিনি দেশের টাকায় পদ্মা সেতু করার ঘোষণা দেন। আজ বিজয় দিবসে গর্ব করে বলতে পারি, পদ্মা সেতু হয়ে গেছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মো. নূর এ আলম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন প্রমুখ

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে বিএনপি: জামায়াত আমির

বাজেটে এত বড় ছাড় আগে দেখতে পাইনি: মির্জা ফখরুল

স্বল্পোন্নত থেকে উন্নত দেশে উত্তরণের পথে চূড়ান্ত বাধা এই বাজেট: গোলাম পরওয়ার

বিভাজন নয়, বাংলাদেশ সৃষ্টির লক্ষ্য ধরেই দেশটাকে প্রতিষ্ঠিত করতে চায় বিএনপি: মির্জা ফখরুল

এই দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।