সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীর রফিকুল ইসলাম তাপস ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মনোনিত | চ্যানেল খুলনা

চিতলমারীর রফিকুল ইসলাম তাপস ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মনোনিত

চিতলমারী প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ রফিকুল ইসলাম তাপস দক্ষিণবঙ্গ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিশনের সভাপতি মনোনিত হয়েছেন। সম্প্রতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শে উজ্জীবিত হয়ে ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে দক্ষিণবঙ্গের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়ে গঠিত হয় দক্ষিণবঙ্গ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারর্স অ্যাসোসিয়েশন। গতকাল বুধবার দুই বছর মেয়াদী ১০৪ সদস্য বিশিষ্ট এ সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে সভাপতি মনোনিত হন ইঞ্জিনিয়ার শেখ রফিকুল ইসলাম তাপস।
এছাড়াও তিনি বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সহ-সভাপতি, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর সাবেক দুইবারের সহ সভাপতি, খুলনা ওয়াসার সাবেক বোর্ড মেম্বারসহ বিভিন্ন গুরুপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

বাগেরহাটে বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের নেতাসহ আটক ২

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার ঘটনায় বিষ বিক্রেতাসহ গ্রেপ্তার ৩

ফকিরহাটে বসতবাড়িতে আগুন, নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রতিবেশীর মৃত্যু

সুন্দরবনে বনদস্যু ‘দাদা ভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, ৫ জেলে উদ্ধার

সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে চার জেলে উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।