সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা মহানগর ছাত্রলীগের দোয়া অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুলনা মহানগর ছাত্রলীগের দোয়া অনুষ্ঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোটভাই শহীদ শেখ আবু নাসের এর সহধর্মিণী, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার চাচী, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দিন, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বর ও বিসিবি’র পরিচালক শেখ সোহেল উদ্দিন, নৌ-পরিবহন মালিক গ্রুপের সহ-সভাপতি শেখ জালাল উদ্দিন রুবেল ও শেখ বেলাল উদ্দিন বাবু’র রত্নগর্ভা মাতা এবং বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য তারুণ্যের অহংকার শেখ সারহান নাসের তন্ময় এর দাদীমা শেখ রাজিয়া নাসের এর রুহের মাগফিরাত কামনায় এবং মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ছাত্র সংসদের নির্বাচিত প্রথম ভিপি, প্রখ্যাত শ্রমিক নেতা মরহুম শেখ শাহিদুল হকের সহধর্মিনী, খুলনা মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজনের মাতা বেগম রিজিয়া শহীদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করেছে খুলনা মহানগর ছাত্রলীগ।
গতকাল বাদ জুম্মা নগরীর ২৭ নং ওয়ার্ডস্থ বায়তুন নাজাত হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ বোডিং ও এতিমখানায় এ দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড মোঃ সাইফুল ইসলাম, এ্যাড আইয়ুব আলী শেখ, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, এ্যাড কে এম ইকবাল হোসেন, এ্যাড এনামুল হক, ফেরদৌস হোসেন লাবু, আলহাজ্ব এশারুল হক, মনিরুজ্জামান সাগর, শেখ শাহাজালাল হোসেন সুজন, আসাদুজ্জামান রাসেল, কাজী জাকির হোসেন, মোঃ আবুল হোসেন, কাজী কামাল হোসেন, মোর্শেদ আহমেদ রিপন, আলী রেজা রনি, মোঃ আনিসুর রহমান, মোঃ হায়দার আলী, মাসুম উর রশিদ, ইব্রাহীম আহমেদ তপু, জাফিরুল হক মুরাদ, মহানগর ছাত্রলীগ নেতা মাসুদ হোসেন সোহান, মাহামুদুল ইসলাম সুজন, কামরুজ্জামান ইমরান, সোহান হোসেন শাওন, মাহামুদুর রহমান রাজেশ, রুম্মান আহমেদ, মীর বরকত আলী রাজ, শেখ রাকিব আহমেদ রাব্বি প্রমুখ।
দোয়া শেষে এতিম ছাত্রদের মাঝে খাদ্য বিতরন করা হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।