সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপণী ও সনদ প্রদান অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

আলোকিত রূপসা ও উইথ সী এর আয়োজনে

জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপণী ও সনদ প্রদান অনুষ্ঠিত

“আলোকিত রূপসা” এর আয়োজনে এবং “উইথ সী” এর সার্বিক ব্যবস্থাপনায় তিন দিন ব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপণী ও সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধায় রূপসা রহিমনগর গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে প্রশিক্ষণের সমাপণী দিনে সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে। আত্মসচেতনতা ইতিবাচক দৃষ্টিভঙ্গির গঠন এবং একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তরুণ-তরুণীদের জীবন দক্ষতা প্রশিক্ষণটির আয়োজন করে সংগঠনটি। আলোকিত রূপসা’র প্রতিষ্ঠাতা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে ও উইথ সী এর ইমরান জাহান আরাফাতের পরিচালনায় অনুষ্ঠিত সনদ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক তথ্য’র নিজস্ব প্রতিবেদক ও দৈনিক বাংলা সময়’র খুলনা ব্যুরো প্রধান হাসানুর রহমান তানজির, অনুশীলন মজার স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক অলক চন্দ্র দাস, ক্লাউড ইন্সটিটিউট এর এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল্লাহ আল ফরহাদ, বিশিষ্ঠ ব্যবসায়ি ওয়াহিদুজ্জামান ওয়াহিদ। উক্ত অনুষ্ঠানের মূল আহ্বায়ক হিসেবে ছিলেন খলিলুর রহমান। তিন দিনের এ প্রশিক্ষণ প্রদান করেন ট্রেনিং কো অর্ডিনেটর মাহমুদুল ইসলাম সনেট, জুবায়ের হাসান সৈকত, সাব্বির হোসেন সম্পদ, ইমরান জাহান আরাফাত। প্রাথমিক ভাবে মোট ৫৭ জনকে এ প্রশিক্ষণ দেওয়া হয়। এবং প্রশিক্ষণ শেষে সকলকে সনদ প্রদান করা হয়।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।