সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আত্মপ্রত্যয় যুবকরাই আগামীর বাংলাদেশ গঠন করবে-শেখ মারুফ | চ্যানেল খুলনা

আত্মপ্রত্যয় যুবকরাই আগামীর বাংলাদেশ গঠন করবে-শেখ মারুফ

শুক্রবার (১৩ নভেম্বর) আইএবি মিলনায়তন পাওয়ার হাউজ মোড় খুলনায় বাদ জুম’আ ইসলামী যুব আন্দোলন সদর থানা শাখার সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি আমানুল্লাহ এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির আলোচনা রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মারুফ।
প্রধান অতিথি তার আলোচনায় বলেন, আত্মপ্রত্যয়ী যুবকরাই একটি সুখী-সমৃদ্ধশালী উন্নত ,আধুনিক কল্যাণ রাষ্ট্র গঠন করবে। দুর্নীতি-দুঃশাসন, রোধ ও রাজনৈতিক অস্থিরতা দূর করে শান্তি ও নিরাপত্তা সমাজ বিনির্মাণে ইসলামী যুব আন্দোলন দেশের আত্মপ্রত্যয়ী  যুবকদের জ্ঞানগত ও গুণগত পরিবর্তন করতে চায়।
তাই উপস্থিত সকল সদস্যকে ইসলামী যুব আন্দোলন এর সাথে ধারাবাহিক কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
সদস্য সম্মেলনে বিশেষ অতিথি আলোচনা রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, সদর থানা সভাপতি আলহাজ্ব আবু তাহের, ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব আবুল কাশেম, নগর সাধারণ সম্পাদক মুফতি আমিরুল ইসলাম, ইশা ছাত্র আন্দোলন খুলনা মহানগর সভাপতি এইচএম খালিদ সাইফুল্লাহ ,জাতীয় শিক্ষক ফরম খুলনা মহানগর সহ-প্রচার সম্পাদক হাফেজ মাওলানা মুফতি আহসানুল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলন সদর থানা সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসাইন , মোঃ আব্দুল মান্নান।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন সদর থানা সহ-সভাপতি মাওলানা হাবিবুল্লাহ গাজী, ইশা ছাত্র আন্দোলন মহানগর অর্থ সম্পাদক এমএম মাহদী হাসান, সদর থানা সভাপতি আবদুল্লাহ আল মামুন, যুব আন্দোলন সদর থানা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ টিপু সুলতান, হাফেজ মাওলানা মুফতি সাইফুল ইসলাম, মোহাম্মদ আলী আকবর, মোহাম্মদ আকবর আলী, মোঃ এনায়েত উল্লাহ হাসান, মোহাম্মদ জাহিদ হাসান, মোঃ আল-আমিন, মোঃ লাভলু হোসেন,  মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি ও গুজব ঠেকাতে কেএমপি’র তিন দফা নির্দেশনা

দৌলতপুর জোন ও লবণচরা থানার কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ কমিশনার

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।