সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শায়েখে চরমোনাই মুফতী ফয়জুল করীম খুলনায় আসছেন কাল | চ্যানেল খুলনা

শায়েখে চরমোনাই মুফতী ফয়জুল করীম খুলনায় আসছেন কাল

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর শায়খুল হাদীস আল্লামা মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই আগামীকাল ৫ নভেম্বর বৃহস্পতিবার দুইদিনের সাংগঠনিক সফরে খুলনায় আসছেন। তিনি এই দুইদিনে একাধিক সাংগঠনিক প্রোগ্রামে অংশগ্রহণ করবেন।
প্রথম দিন ৫ নভেম্বর বৃহস্পতিবার খালিশপুর গোয়ালখালী মাদ্রাসায় সকাল ১০ টায় বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড খুলনা বিভাগীয় শাখার উদ্দোগে বার্ষিক তালিম ও তারবিয়াত, বিকাল ৪ টায় বাংলাদেশ মুজাহিদ কমিটি খুলনা জেলা শাখার উদ্দোগে আল্লামা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম রহঃ, আল্লামা শাহ আহমাদ শফী রহঃ এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা এবং রাত ৮ টায় নগরীর খানজাহান আলী থানার ফুলবাড়ীগেট ইমদাদুল উলুম রশিদীয়া মাদ্রাসা প্রাঙ্গণে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্দোগে যিনা-ব্যভিচার ও ধর্ষণ রোধে ওলামায়ে কেরামের করনীয় শীর্ষক ওলামা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
এছাড়া দ্বিতীয় দিন আগামী ৬ নভেম্বর শুক্রবার সকাল ১০ টায় গোয়ালখালী আল্লামা ফজলুল করীম রহ. ফাউন্ডেশন অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্দোগে দায়িত্বশীল তারবিয়াতে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।
সকল কর্মসুচিতে নেতা কর্মীদের উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড খুলনা বিভাগীয় সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক মুফতী আবু রায়হান, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতী আমানুল্লাহ, জেলা সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ ইমরান, নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, জেলা সেক্রেটারী মোঃ আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ মুজাহিদ কমিটি খুলনা জেলা ছদর মাওঃ ফরীদ আহমেদ, সাধারণ সম্পাদক শেখ হাসান ওবায়দুল করীম, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মহানগর সভাপতি মুফতী গোলামুর রহমান, সাধারণ সম্পাদক মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।