সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বরিশাল সমিতির উদ্যোগে শের - এ - বাংলার জন্ম বার্ষিকী পালিত | চ্যানেল খুলনা

বরিশাল সমিতির উদ্যোগে শের – এ – বাংলার জন্ম বার্ষিকী পালিত

বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনার আয়োজনে মহান নেতা  শের – এ – বাংলা এ. কে. ফজলুল হক এঁর ১৪৭ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অদ্য ২৬ অক্টোবর  সন্ধ্যা ৭টায় নগরীর হোটেল আরাফাত  ইন্টারন্যাশনালের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সমিতির ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মোঃ মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের চেয়ারম্যান আলহাজ্ব প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন এবং প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ম্যানেজার ফিরোজ আলম খান।  পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তৃতা করেন সাধারণ সম্পাদক আলহাজ্ব রোটাঃ ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার।
সমিতির আজীবন সদস্য অধ্যাপক এম.  এ.  মান্নান বাবলুর উপস্থাপনায় উক্ত  সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন কাজী নূরুল ইসলাম, এম এ সালাম, বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান, এ্যাডঃ মাসুম বিল্লাহ, প্রধান শিক্ষক লিয়াকত হোসেন, আলহাজ্ব আমজাদ হোসেন, সালাম মোল্লা, হুমায়ুন কবির বালি, শিক্ষক আবুল কালাম, সেলিম হাওলাদার,  সাবেক সেনা কর্মকর্তা শহিদুল ইসলাম, খন্দকার খলিলুর রহমান, শিক্ষক হুমায়ুন কবির,  চিত্র সাংবাদিক মামুন রেজা হাওলাদার, আব্দুস সালাম,  মোঃ মনির হোসেন, হোসনেয়ারা বেগম, এইচ এম জহিরুল ইসলাম, সাইদ মহিউদ্দন বাবু প্রমুখ।
অতিথিবৃন্দ তাঁদের বক্তৃতায় এই ক্ষণজন্মা মহান নেতার বাল্য জীবনে অসীম সাহস, ছাত্র জীবনে অসাধারণ মেধা, যৌবনে তোজোদীপ্ত জীবনাচার এবং কর্ম জীবনে অসীম প্রজ্ঞার বর্ণনা দিয়ে বলেন, শের – এ – বাংলা উপনিবেশিক শাসনের বেড়াজাল ভেঙ্গে বাঙালী জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন। তিনি পশ্চাৎপদ জাতির শিক্ষার উপর সবিশেষ গুরুত্ব দিয়ে অবিভক্ত বাংলায় বহু শিক্ষা প্রতিষ্ঠানের গোড়াপত্তন করেছিলেন। তিনি খেঁটে খাওয়া মানুষের পরম হিতৈষী বন্ধু ছিলেন – যা বর্তমানে অনুসরণীয় ও অনুকরণীয়।
সভা শেষে শের – এ- বাংলাসহ সমিতির প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত এবং করোনামুক্ত দেশ ও জাতি কামনা করে দোয়া পরিচালনা করেন সমিতির নেতা আলহাজ্ব মুজিবুর রহমান খন্দকার।-প্রেস বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।