সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সংগঠন নীল দল গঠনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সংগঠন নীল দল গঠনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার সকালে মুক্তিযুদ্ধ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর চেতনা, আদর্শ ও মূল্যবোধে উজ্জীবিত খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা এর শিক্ষকবৃন্দের সংগঠন নীল দলগঠনের লক্ষ্যে একটি সভা একাডেমিক ভবন এ অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর চেতনা ও আদর্শ ধারণ করা, চর্চা করা এবং প্রচার করা; খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা-এর কল্যাণে ও উন্নয়নে গঠনমূলক অবদান রাখা; সার্বিক শিক্ষা ব্যবস্থা উন্নয়নে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কল্যাণে ও উন্নয়নে গঠনমূলক অবদান রাখা; অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সামাজিক ও বুদ্ধিবৃত্তিক আন্দোলন গড়ে তোলা; বিভিন্ন রাষ্টীয় অনুষ্ঠান উদ্যাপন করা; বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করা ইত্যাদি লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় নিয়ে সকলের ঐক্যমতের ভিত্তিতে সংগঠনের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয় এবং কার্যকরী আহবায়ক কমিটি ২০২০-২১ গঠন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেল্থ বিভাগের শিক্ষক ডাঃ মোঃ আশিকুল আলম কে আহ্বায়ক এবং ফিজিওলজি বিভাগের শিক্ষক ড. এম এ হান্নান কে সদস্য-সচিব করে তের (১৩) সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। উক্ত আহ্বায়ক কমিটি আগামী দ্রুততম সময়ের এর মধ্যে কার্যকরী কমিটি ২০২০-২১ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদদের, মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি আত্মার মাগফেরাত ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে উক্ত সভা সমাপ্ত ঘোষণা করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।