সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সালাম মূর্শেদী, এ্যাড. সাইফুল ও সাংবাদিক মিন্টুকে বরিশাল সমিতির অভিনন্দন | চ্যানেল খুলনা

সালাম মূর্শেদী, এ্যাড. সাইফুল ও সাংবাদিক মিন্টুকে বরিশাল সমিতির অভিনন্দন

খুলনা – ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী চতুর্থ বারের মত বিপুল ভোটে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর সিনিয়র  সহ-সভাপতি, সাবেক ছাত্র নেতা খুলনা সদর থানা আওয়ামীলীগ ও জেলা আাইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট সাইফুল ইসলাম কার্য নির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় এবং ফেডারেশনের অন্যান্য সকল নির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনার নেতৃবৃন্দ। একই সাথে সমিতির নেতৃবৃন্দ খুলনা প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, দৈনিক রাজপথের দাবী’র সম্পাদক  বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু বাংলাদেশ সম্পাদক ফোরামের নির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন।
তাঁদের এই বিজয় সমগ্র দক্ষিণাঞ্চলের  সার্বিক উন্নয়নে অগ্রনী ভূমিকা পালন করবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডভোকেট আব্দুল মালেক, সাধারণ সম্পাদক  আলহাজ্ব রোটাঃ ইঞ্জিনীয়ার রুহুল আমিন হাওলাদার এবং আলহাজ্ব অধ্যক্ষ দেলওয়ারা বেগম, এইচ এম তৌহিদ, আলহাজ্ব মোঃ মনির হোসেন, কাজী নুরুল ইসলাম, আলহাজ্ব রোটাঃ মোঃ আলতাফ হোসেন, তসলিম আহমেদ আশা, খলিলুর রহমান,  আলহাজ্ব রফিকুল ইসলাম বাবুল, অধ্যাপক এম এ মান্নান বাবলু, আলহাজ্ব চ.  ম. মজিবর রহমান, আলহাজ্ব কাঞ্চন আলী খান, এনামুল কবির,  প্রকৌশলী মাহবুবুর রহমান শামীম,  ইঞ্জিনীয়ার কাজী এনায়েত হোসেন, প্রধান শিক্ষক লিয়াকত হোসেন,  হুমায়ুন কবির খান, আবুল কালাম কবির, আলহাজ্ব আমজাদ হোসেন,  মজিবর রহমান, হুমায়ুন কবির বালি, এ্যাডভোকেট শহিদুল ইসলাম, কহিনুর কাঞ্চন, এ্যাড. মাসুম বিল্লাহ, খুরশিদ জাহান আসমা, শিক্ষক আবুল কালাম,  অধ্যক্ষ আঁখি আক্তার,  সাবেক সেনা কর্মকর্তা শহিদুল ইসলাম, তাসলিমা আক্তার লিমা, বিপ্লব কান্তি দাস, সানজিদা আখতার তনু, আসমা আক্তার রিতা,  ডাঃ এন এম বাবুল, সালাম মোল্লা, মনির হোসেন, হোসনেয়ারা বেগম, সরোয়ার হোসেন,  এইচ এম মুনতাকিম সেজান প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।