সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় দুর্বৃত্তের হামলায় জখম চিকিৎসাধীনদের হুমকির অভিযোগ | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় দুর্বৃত্তের হামলায় জখম চিকিৎসাধীনদের হুমকির অভিযোগ

চ্যানেল খুলনা ডেস্কঃ ডুমুরিয়ার শরাফপুরের বানিয়াবাজার সংলগ্ন এলাকায় ভূমিদস্যুদের হামলায় জখম থানা আ’লীগের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শৈলেন্দ্র নাথ দাশসহ তিনজন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সন্ত্রাসীরা হাসপাতালে এসে তাদের মামলা না করার হুমকি দিয়েছেন বলে অভিযোগ তাদের। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
সংশ্লিষ্ট সূত্রমতে, গত ১৪ আগস্ট সকালে ডুমুরিয়ার কালিকাপুর মৌজায় বানিয়াবাজার সংলগ্ন এলাকার শৈলেন্দ্র নাথ দাশের (৭৫) পৈতৃকসূত্রে প্রাপ্ত জমি স্থানীয় ভূমিদস্যুরা জবর দখলে নিতে ঘর বাঁধার চেষ্টা করে। এ সময় তাদের বাধা দিতে গেলে শৈলেন্দ্র নাথ দাশ, তার ভাই সুবোল দাশ ও পুত্র দেবদাস দাশ সন্ত্রাসীদের হাতুড়ি পেটায় জখম হয়। স্থানীয় মৃণাল দাশের পুত্র চিহ্নিত ভূমিদস্যু জয়ন্ত দাশের পক্ষে ভূমি দখলে আসে সোহরাব বিশ্বাস, মাহবুব ফকির, মাহবুব শেখ, মিঠু মোল্লা ও হালিম শেখসহ আরও ১৫-২০ জন। স্থানীয় একজন জনপ্রতিনিধি তাদের প্রশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ আহতদের।
শরাফপুর ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম রবি বলেন, “ঘটনাটি লোক মুখে শুনেছি। তবে কোন পক্ষকে আমি আশ্রয়-প্রশ্রয় দেইনি। জমিজমা নিয়ে আদালতে মামলা বিচারাধীন আর মারামারির বিষয় থানা পুলিশ দেখবে; আমার কি?”

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনার পুরানো দিনের হারানো গৌরবকে আমরা ফিরিয়ে আনতে চাই: মঞ্জু

রূপসায় পরিত্যক্ত অবস্থায় দুই রিভলবার উদ্ধার

ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে ও চাকরি দিয়ে সম্মানিত করা হবে যুবকদের : ডা. শফিকুর রহমান

আমরা ভোটের অধিকার হারিয়ে ফেলেছিলাম : রকিবুল ইসলাম বকুল

দৌলতপুর ৩নং ওয়ার্ডে হাতপাখা প্রার্থীর গণসংযোগ

মানুষ ভোট দেয়ার জন্য অধির আগ্রহে বসে আছে: মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।