সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় রিফ্রেশার্স কোর্সের উদ্বোধন | চ্যানেল খুলনা

খুলনায় রিফ্রেশার্স কোর্সের উদ্বোধন

৩৯৬তম রিফ্রেশার্স কোর্সের উদ্বোধন অনুষ্ঠান আজ (রবিবার) দুপুরে খুলনা ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পাঁচ দিনব্যাপী এ কোর্সের উদ্বোধন করেন ইসলামিক ফাউন্ডেশন ঢাকার পরিচালক (সমন্বয়) মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার।
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নিদের্শনা মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্যবিধি মেনে চলা, সবসময় মাস্ক ব্যবহার করা, প্রতি ওয়াক্ত নামাজের আগে এবং খু’দবায় মুসল্লিদের সচেতনতা সৃষ্টির জন্য অতিথিরা ইমাম ও মুয়াজ্জিনদের প্রতি অনুরোধ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলাম প্রচার-প্রসারের জন্য ইসলামিক ফাউন্ডেশন সৃষ্টি করেছেন। প্রায় দুই হাজার পাঁচশত কোটি টাকা ব্যয়ে পাঁচশত ৬০টি মডেল মসজিদ নির্মাণাধীন রয়েছে। মুজিববর্ষে একশটি মডেল মসজিদ উদ্বোধনের পরিকল্পনা আছে। তাঁরা আরও বলেন, করোনাকালে কওমী মাদ্রাসা, ইমাম, মুয়াজ্জিন ও গণশিক্ষার শিক্ষকদের অর্থ সহায়তা দেওয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষার শিক্ষকদের বেতন সরকার পাঁচশত টাকা থেকে বাড়িয়ে পাঁচ হাজার টাকা করেছে।
ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক শাহীন বিন জামানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তৃতা করেন ইমাম প্রশিক্ষণ একাডেমির স্বাস্থ্য প্রশিক্ষক কাম মেডিকেল অফিসার ডাঃ একেএম মুজতবা আলী।
পাঁচ দিনব্যাপী এ কোর্সে খুলনা জেলার বিভিন্ন মসজিদের ৫০ জন ইমাম অংশ নেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।