সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
যাত্রী অধিকার দিবস উপলক্ষে যাত্রী কল্যাণ সমিতির আলোচনা সভা | চ্যানেল খুলনা

যাত্রী অধিকার দিবস উপলক্ষে যাত্রী কল্যাণ সমিতির আলোচনা সভা

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি খুলনা জেলা শাখার উদ্যোগে গতকাল রোববার সন্ধ্যা ৭টায় সমিতির নিজস্ব কার্যালয়ে যাত্রী অধিকার দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোতাহার রহমান। সভায় সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠানের সভাপতি রফিকুল আলম।
দেশে যাত্রী হয়রানি, ভাড়া নৈরাজ্য, পরিবহন বিশৃঙ্খলা, অরাজকতা, সড়ক দুর্ঘটনায় অরাজকতা, প্রাণহানি, যাত্রী সাধারণের অধিকার নিয়ে কথা বলার কেউ নাই। ইচ্ছেমত ভাড়া আদায়ের নৈরাজ্য চলছে। এসব অনিয়ম ও হয়রানি থেকে মুক্তির লক্ষ্যে প্রতিবাদী সংগঠন ‘বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি’ যাত্রা শুরু করে। দেশব্যাপী যাত্রী অধিকারের আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে গত বছরের ১৩ সেপ্টেম্বর যাত্রী অধিকার ও সড়ক নিরাপত্তায় নিয়োজিত বিভিন্ন সামাজিক সংগঠনের ঐক্যবদ্ধভাবে ‘যাত্রী অধিকার দিবস’ ঘোষণা করে। এবার প্রথমবারের মতো আজ রোববার এ দিবসটি পালন করা হচ্ছে।
আলোচনা সভায় অধিকার হারা যাত্রীদের প্রতীকি হিসেবে ১৩ সেপ্টেম্বরকে যাত্রী অধিকার দিবস হিসেবে ঘোষণার জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়। দিবসটিতে সারা পৃথিবীর অধিকার বঞ্চিত যাত্রী সাধারণের অধিকার প্রতিষ্ঠার দিবস হিসেবে “আন্তর্জাতিক যাত্রী অধিকার দিবস” ঘোষণা করার জন্য জাতিসংঘের নিকট উদাত্ত আহ্বান জানানো হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন দৈনিক কালান্তর সম্পাদক কাজী তারিক আহমদ ও প্রকৌশলী বেনজির আহমেদ জুয়েল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জি এম ইউনুস আলী, মোঃ রাশেদ রানা, মোঃ আতিয়ার হোসেন, মোঃ মোস্তফা, মোঃ সাইদুর রহমান, মোঃ হাফিজুর রহমান।-খবর বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।