সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শরণখোলায় প্রতিবন্ধীকে কুপিয়ে জখম! | চ্যানেল খুলনা

শরণখোলায় প্রতিবন্ধীকে কুপিয়ে জখম!

বাগেরহাট পতিনিধিঃ বাড়ীতে প্রবেশের পথ বেড়া দিয়ে আটকে দেয়ার প্রতিবাদ করায় বাগেরহাটের শরনখোলায় এক বুদ্ধি প্রতিবন্ধীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। ঘটনাটি ঘটেছে (রোববার) সন্ধ্যায় উপজেলার দক্ষিন রাজাপুর গ্রামে ।
ঘটনার পর স্থানীয়রা প্রতিবন্ধী মোঃ ছগির হোসেন মীর (৩০) কে উদ্ধার করে তাৎক্ষনিক শরনখোলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেস্ক্য ভর্তি করেন। ছগিরের বৃদ্বা পিতা মোঃ সোবাহান মীর বলেন , একই এলাকার বাসিন্দা প্রতিবেশি মোঃ আলমগীর হোসেন (আমাদের) তাদের বাড়ীর মধ্যে আসা যাওয়ার রাস্থা ঘেরা বেড়া দিয়ে রোববার আটকাতে শুরু করেন ।
ছগির তাকে বাঁধা দিলে উভয়ের মধ্যে বাকবিতান্ডা শুরু হয়। এক পর্যায়ে আলমগীর হোসেন (৪৬) ও তার স্ত্রী মোসাঃ হামিদা বেগম (৩৫) একজোট হয়ে ছগিরকে বেধাড়ক পিটিয়ে ও ধারালো দা দিয়ে কুপিয়ে মারাত্বক জখম করে । এ সময় ছগিরের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে প্রানে বেঁচে যায় ছগির । এ ঘটনায় ন্যায় বিচার প্রাথনা করে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে শরণখোলা থানায় একটি অভিযোগ দ্বায়ের করেছেন।
তবে, এ বিষয়ে জানতে প্রতিপক্ষ আলমগীর হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি
এ ব্যাপারে শরনখোলা থানার (ওসি) এস কে আব্দুল্লাহ আল সাইদ জানান , প্রতিবন্ধীকে নির্যাতনের ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে । তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।