সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
‘খুলনার সংবাদপত্র’ অ্যাপসের উদ্বোধন | চ্যানেল খুলনা

‘খুলনার সংবাদপত্র’ অ্যাপসের উদ্বোধন

খুলনার সকল দৈনিক সংবাদপত্র এবং অনলাইন নিউজপোর্টালসমূহ একসাথে একই জায়গায় পেতে ‘খুলনার সংবাদপত্র’ নামের মোবাইল অ্যাপসের উদ্বোধন হয়। আজ (সোমবার) সকালে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল তাঁর দপ্তরে এ অ্যাপসটির উদ্বোধন করেন।

অ্যাপসটিতে খুলনা থেকে প্রকাশিত ৫০টির অধিক স্থানীয় পত্রিকা, পত্রিকার ই-পেপার এবং অনলাইন নিউজপোর্টালের লিঙ্ক যুক্ত আছে। খুলনার স্থানীয় সংবাদের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক সংবাদও এ অ্যাপসে পাওয়া যাবে।

খুলনার স্থানীয় সংবাদপত্র দক্ষিণাঞ্চল প্রতিদিনের স্পোর্টস রিপোর্টার আনওয়ার আহমেদ মুন তাঁর ব্যক্তিগত উদ্যোগে অ্যাপসটি তৈরি করেন।

উদ্বোধন অনুষ্ঠানে দক্ষিণাঞ্চল প্রতিদিনের বার্তা সম্পাদক মিলন হোসেন, খুলনা সাংবাদিক ইউনিয়ের দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, খুলনা ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি এসএম বাহাউদ্দিন এবং ‘খুলনার সংবাদপত্র’ অ্যাপের নির্মাতা আনওয়ার আহমেদ মুন উপস্থিত ছিলেন।

গুগল প্লেস্টোর থেকে সহজেই অ্যাপটি ডাউনলোড করা যাবে। অ্যাপসটির লিঙ্ক https://play.google.com/store/apps/details?id=com.moon.khulna_newspapers fbclid=IwAR2xkMTCsQwRZtYDYm99m_mhyppMnkbK8dhum7iopyo701of3sJgOnl9c_Q

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।