সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনা উন্নয়ন পরিষদের সভা | চ্যানেল খুলনা

জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনা উন্নয়ন পরিষদের সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনা উন্নয়ন পরিষদ (কেডিসি) এর উদ্যোগে আলোচনা অনুষ্ঠিত হয়। গতকাল রাতে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
এসময় তিনি খুলনা উন্নয়ন পরিষদের ভবিষ্যত পরিকল্পনাসহ বিভিন্ন গঠনতান্ত্রিক গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেন এবং চেয়ারম্যান নিজেই সভা পরিচালনা করেন। সংগঠনটির মহাসচিব মির্জা নূরুজ্জামান সভার সারমর্ম সকল সদস্যকে পড়ে শোনান।
সভার শুরুতে বঙ্গবন্ধুসহ ’৭৫ এর ১৫ আগস্টে নিহত সকল শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়াও তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এস এম সোহেল ইসহাক, মুহাম্মদ আবু তৈয়ব, তাসরিনা বেগম, আজিজুল হাসান দুলু, আতাউর রহমান সিকদার রাজু, আব্দুস সালাম শিমুল, শিরিনা পারভীন, ফারহানা চৌধুরী, শারমিন সুলতানা, সাইদুর রহমান সুজন, শাখাওয়াত হোসেন, বাহলুল আলম, এস এম মিশকাতুল ইসলাম, জিএম শহিদুল আলম, মো: ওহিদুজ্জামান, মো: মাসুদ রানা, আব্দুল জলিল সাগর, ইয়াফেজ ইস্তেহাদ, সাব্বির হোসেন প্রমুখ।-খবর বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।