সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পল্লীমঙ্গল স্কুলে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

পল্লীমঙ্গল স্কুলে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ (শনিবার) বিকালে খুলনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক জাতীয় কৃতি ফুটবলার শেখ মোঃ আসলাম। বিশেষ অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসে উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, খুলনা মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আলমগীর কবীর, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সরদার মাহবুবার রহমান, খুলনা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, ইউএনবি খুলনা প্রতিনিধি শেখ দিদারুল আলম, গ্লোবাল খুলনার আহবায়ক শাহ মামুনুর রহমান তুহিন, জাতীয় ফুটবল দলের সাবেক কোচ আব্দুর রাজ্জাক, অধ্যাপক আবজালুর রহমান প্রমুখ। সভাপতিত্ব করেন পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ রফিকুল ইসলাম।
আলোচনা সভায় অতিথিরা বলেন, বঙ্গবন্ধুর আদর্শ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে এবং মুজিব দর্শনকে ধারণ করতে হবে। বঙ্গবন্ধু বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। তাঁর স্বপ্নকে বাস্তবায়নে আমাদের নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য দায়িত্ব পালন করতে হবে।

আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।