সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো বন্ধু বাজার | চ্যানেল খুলনা

আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো বন্ধু বাজার

অনলাইনে ক্রেতা-বিক্রেতাদের চাহিদা ও নিরাপদ কেনাকাটাকে প্রাধান্য দিয়ে উদ্বোধন করা হয়েছে,দেশের অন্যতম ডিজিটাল প্ল্যাটফর্ম ‘BCOS-বন্ধু বাজার’। যার আনুষ্ঠানিক যাত্রা শুরুআগামী ১৬ আগস্ট (রবিবার)।
শুক্রবার সকালে (১৪আগস্ট) রাজধানীর মিরপুর-১৪ নম্বরে ‘BCOS-বন্ধু বাজার’এর কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় এর প্রতিষ্ঠাতা সদস্যরা উপস্থিত থেকে কেক কাটেন।
‘BCOS-বন্ধু বাজার’এর প্রধান নির্বাহী ডা. কোরবান আলী বলেন,ডিজিটাল এই প্ল্যাটফর্মে ক্রেতা-বিক্রেতাদের নানা সুযোগ-সুবিধা দেয়া হবে। এখানে রাখা হয়েছে কয়েক হাজার মানসম্মত পণ্য।খুচরা ও পাইকারি বেচাকেনার সুযোগ রয়েছে।দেশি-বিদেশি পণ্যের সমাহার থাকছে বন্ধু বাজারে। তবে দেশি পণ্যকেই প্রাধান্য দেয়া হবে। যেকোনো উদ্যোক্তা ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিনামূল্যে রয়েছে নিবন্ধনের সুযোগ।
তিনি আরও জানান, ‘BCOS-বন্ধু বাজার’এর উদ্বোধন অফার হিসেবে ক্রেতাদের জন্য রাখা হয়েছে ৫% ছাড়।সাথে থাকছে প্রথম ১০ দিন ফ্রি ডেলিভারি।নিরাপদ ও বিশুদ্ধ খাদ্য সরবরাহ নিশ্চিত করা, ন্যায্যমূল্য নিশ্চিত করা,চাহিদা মোতাবেক সহজলভ্য এবং জরুরি অবস্থায় পণ্য সরবরাহ অব্যাহত রাখা হবে। আপাতত ফেসবুক গ্রুপের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন সবাই। শিগগিরই চালু হবে তাদের ওয়েবসাইট।
বৈশ্বিক বাজারে তীব্র প্রতিযোগিতার দিনে অনলাইন কেনাকাটায় ‘BCOS-বন্ধু বাজার’শীর্ষে পৌঁছে দিতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন প্রধান নির্বাহী ডা. কোরবান আলীসহ সব সদস্যরা।-প্রেস বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।