সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা সোসাইটির ঈদসামগ্রী বিতরণ শুরু | চ্যানেল খুলনা

খুলনা সোসাইটির ঈদসামগ্রী বিতরণ শুরু

খবর বিজ্ঞপ্তি:: খুলনা সোসাইটির উদ্যোগে খুলনা নগরীর বিভিন্ন এলাকায় বিতরণের উদ্দেশ্যে গতকাল মঙ্গলবার শিববাড়ি মোড়ে ঈদসামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। সংগঠনের সদস্যরা ঈদুল আযহা উপলক্ষে অসহায় মানুষের মধ্যে সেমাই, চিনি, দুধ, কিশমিশ, বাদাম, তেল চাল, ডাল, পেয়াজ ও আলুসহ অন্যান্য সামগ্রী বিতরণ করেন।
প্রজেক্ট কমিটির চেয়ারম্যান ইঞ্জি. সাব্বির হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের চেয়ারম্যান এস এম সোহেল ইসহাক এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঈদসামগ্রী বিতরণ উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিমকোর্ট বিভাগের আইনজীবী ও নারী নেত্রী এ্যাড. সেলিনা আক্তার পিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরটিস হাসপাতালের ডেপুটি মেডিকেল সুপারিনটেন্ড ডা: দেবাশিষ সরকার ও নৌ পরিবহন মালিক গ্রুপের পরিচালক মো: ইলিয়াস হোসেন লাবু।
এ সময় আরো উপস্থিত ছিলেন খুলনা সোসাইটির উপদেষ্টা ড. সৈয়দ হাফিজুর রহমান, মো: আবু তৈয়ব মুন্সী, আজিজুল হাসান দুলু, চেম্বার পরিচালক মো: মাহাবুব আলম, কো-চেয়ারম্যান আজগার বিশ্বাস তারা, মো: আব্দুস সালাম শিমুল, আতাউর রহমান শিকদার রাজু, যুগ্ম মহাসচিব এস এম ময়েজ উদ্দিন চুন্নু, মেহেজাবিন মুবিনা হেমা, মো: ওয়াহিদ জামান, সাইফুর রহমান সুজন, ইঞ্জি. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক সারিকা জামান রুনা, জি এম শহিদুল ইসলাম, কাজী আইনুল মুন, মেহেজাবিন খান, এস এম বদরুল আলম রয়েল, ডা. মেহেদী হাসান, আব্দুল জলিল সাগর, মো: জয়নাল ফরাজী, গোপাল কর্মকার, অধ্যক্ষ মির্জা নুরুজ্জামান, শিউলী বিশ্বাস, মো: মাসুদ রানা, শাখাওয়াত হোসেন সপন, ইঞ্জি: আরিফুল ইসলাম, ডা: মো: নজরুল ইসলাম, আল-আমিন শিশির, মো: তারেক হাসান, ইয়াফেস ইসতিহাদ দীপ, ড. মো: শাফায়েত হোসেন, সুবর্না রহমান খান, মো: নাজমুল হোসেন প্রমুখ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।