সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আলাউদ্দিন ও মাহমুদুর রহমানের ইন্তেকাল : বিএনপি’র শোক | চ্যানেল খুলনা

মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আলাউদ্দিন ও মাহমুদুর রহমানের ইন্তেকাল : বিএনপি’র শোক

খবর বিজ্ঞপ্তি:: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আলাউদ্দিন তালুকদার (৬৭) ও সোনাডাঙ্গা থানা বিএনপির সদস্য মাহমুদুর রহমান ছোট (৪২) ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)। শনিবার দিবাগত রাত ২টায় করোনায় আক্রান্ত হয়ে আলাউদ্দিন তালুকদার মৃত্যুবরণ করেন। গতকাল রবিবার সকাল সাড়ে ৯টায় খালিশপুরে জানাযা শেষে তাকে সিরাজগঞ্জের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। অপর দিকে বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ডায়বেটিকস হাসপাতালে করোনায় চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেন মাহমুদুর রহমান ছোট। খুলনা মেডিক্যাল কলেজের সামনে জানাযা শেষে তাকে গোয়ালখালি কবরস্থানে দাফন করা হয়েছে। ইঞ্জিনিয়ার আলাউদ্দিন তালুকদার ও মাহমুদুর রহমান ছোট’র মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং আত্মার মাগফেরাত কামনা করেছেন নগর বিএনপি’র নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামন্ডলীর সদস্য ভাষাসৈনিক এম নুরুল ইসলাম, নগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মোঃ মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এসএম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।