সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দাকোপে কৃষকের মাঝে ৭০০ কেজি বীজধান বিতরণ | চ্যানেল খুলনা

দাকোপে কৃষকের মাঝে ৭০০ কেজি বীজধান বিতরণ

খবর বিজ্ঞপ্তি:: উদ্ভুত করোনা পরিস্থিতি ও আম্পানে বিপর্যস্ত খুলনার দাকোপে গরীব বর্গাচাষীদের মাঝে ৭০০ কেজি বীজধান (বিআর ২৩) বিতরণ করা হয়েছে। সরকারি ব্রজলাল কলেজ,খুলনা’র রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ও করোনায় স্বেচ্ছাসেবী মেহেদী হাসান শেখ এর উদ্যোগে গতকাল দাকোপের বাজুয়া ডায়মন্ড ক্লাবে ৭০ জন কৃষকের মাঝে এ বীজধান বিতরণ করা হয়।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেহেদী হাসান শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা – বাগেরহাটের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকোট গ্লোরিয়া ঝর্ণা সরকার।

মেহেদী হাসান শেখ বলেন খুলনার শস্যভাণ্ডার খ্যাত দাকোপের গরীব কৃষকের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে।আশাকরি এ উদ্যোগ করোনায় কর্মহীন কৃষকের উপকারে আসবে এবং দেশের খাদ্য চাহিদা মেটাতে ভূমিকা রাখবে।অশেষ কৃতজ্ঞতা সাবেক সচিব,একজন বড় মানবিক হৃদয়ের মানুষ ড. নমিতা হালদার এনডিসি’র প্রতি যিনি দেশের এই ক্রান্তুিকালে আমাদের এসব উদ্যোগের সাথে অর্থ সহায়তা দিয়ে যুক্ত হয়েছেন।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি বলেন আমার দাকোপ কৃষিবান্ধব এলাকা।এখানে মাটিতে সোনা ফলে।মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা হল দেশের এক ইঞ্চি মাটিও যেন অনাবাদী পরে না থাকে।গরীব কৃষকের পাশে দাঁড়ানোর জন্য এ উদ্যোগ গ্রহণকারী সরকারি ব্রজলাল কলেজের প্রভাষক মেহেদী হাসান শেখকে ধন্যবাদ জানাই।

বীজ সহায়তা পাওয়া তিলডাঙ্গা ইউনিয়নের কৃষক গাজী আতিয়ার রহমান বলেন, আমরা গরীব কৃষক।এরকম সহায়তা পেলে আমাদের কষ্ট থাকবেনা।আমাদের পাশে আপনারা এগিয়ে আসছেন আল্লাহ আপনাদের ভালো করুক।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি ও গুজব ঠেকাতে কেএমপি’র তিন দফা নির্দেশনা

দৌলতপুর জোন ও লবণচরা থানার কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ কমিশনার

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।