সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মুজিববর্ষে আনসার-ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন | চ্যানেল খুলনা

মুজিববর্ষে আনসার-ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মুজিববর্ষ উপলক্ষে আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আজ (রবিবার) দুপুরে খুলনা আনসার ও ভিডিপি’র জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন খুলনা রেঞ্জের পরিচালক মোল্লা আমজাদ হোসেন। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি বলেন, পরিবেশ রক্ষায় আনসার ও ভিডিপি’র সদস্যদের এগিয়ে আসতে হবে। এজন্য সদস্যদের তিনি বেশি করে গাছ লাগানোর পরামর্শ দেন।

পরে তিনি গাছের চারা রোপণ করেন এবং সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করেন। এসময় জেলা কমান্ড্যান্ট হাফিজ আল মোয়াম্মাদ গাদ্দাফী, সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মিরাজুল ইসলাম খান ও বাহিনীর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব জায়গায়, ক্লাব-সমিতির প্রাঙ্গণে এবং সরকারি রাস্তার দুই ধারে প্রতি জেলায় এক হাজার করে খুলনা রেঞ্জে মোট ১০ হাজার গাছের চারা রোপণ করা হবে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।