সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় আগোরা স্মাইল হিরো খুলনার হাবিব | চ্যানেল খুলনা

আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় আগোরা স্মাইল হিরো খুলনার হাবিব

আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা আগোরা স্মাইল-২০২০ এর বিজয়ী হয়েছেন খুলনার আলোকচিত্রী হাবিবুর রহমান। তার তোলা ‘হ্যাপি চাইল্ড’ ছবিটি সর্বোচ্চ ভোট পেয়ে সেরা ছবি নির্বাচিত হয়।
সম্প্রতি স্মাইল-২০২০ থিমে এ প্রতিযোগিতার আয়োজন করে আগোরা। সেখানে সারাবিশ্ব থেকে ১১ হাজারের বেশি ছবি জমা পড়ে। সেসব ছবি থেকে বিচারকরা সেরা ৫০টি ছবি নির্বাচন করেন। এরপর প্রথম ধাপের ভোটিং-এ সর্বোচ্চ ৭৮৩ ভোট পেয়ে ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয় হাবিবুর রহমানের ছবি ‘হ্যাপি চাইল্ড’।
ফাইনাল রাউন্ডে পাঁচটি ছবির ওপর দ্বিতীয় ধাপে ৪৮ ঘণ্টা ভোট হয়। সেখানে সর্বোচ্চ এক হাজার ৭৫ ভোট পেয়ে আগোরা স্মাইল-২০২০ আলোকচিত্র প্রতিযোগিতার হিরো নির্বাচিত হন আলোকচিত্রী হাবিবুর রহমান। বুধবার বিকেলে এ ফলাফল ঘোষণা করে প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান।

বিজয়ী হওয়ার অনুভূতি জানিয়ে তিনি বলেন, এ অর্জন শুধু আমার নয়, এ অর্জন বাংলাদেশের।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।