সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
করোনা টেস্ট ফি বাতিলসহ বিভিন্ন দাবিতে খুলনায় ইশা ছাত্র আন্দোলনের মানববন্ধন | চ্যানেল খুলনা

করোনা টেস্ট ফি বাতিলসহ বিভিন্ন দাবিতে খুলনায় ইশা ছাত্র আন্দোলনের মানববন্ধন

শনিবার (৪ জুলাই) ইশা ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে করোনা টেস্ট ফি বাতিল, স্বাস্থ্যখাতে লুটপাট, চরম অব্যবস্থাপনা ও সীমান্তে নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে খুলনা জেলা ও নগরের যৌথ ব্যবস্থাপনায় নগরীর পাওয়ার হাউজ মোড়ে সকাল ১১টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন ইশা ছাত্র আন্দোলন খুলনা মহানগরীর সভাপতি এইচ.এম. খালিদ সাইফুল্লাহ এবং সঞ্চালনায় জেলা সাধারন সম্পাদক এইচ.এম ইনামুল হাসান সাইদ।

মানববন্ধনে বিশেষ অতিথি ছিলেন ইশা ছাত্র আন্দোলন জেলা সভাপতি মুহা.নাজমুস সাকিব, জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার সম্পাদক মোঃ হারুন অর রশিদ।

মানববন্ধনে বক্তারা বলেন, রাষ্ট্রের রন্দ্রে রন্দ্রে দুর্নীতি ছড়িয়ে পরেছে, স্বাস্থ্যখাতের লুটপাট ও চরম অব্যবস্থাপনার কারনে দেশের সাধারন জনগনের পাশাপাশি দেশের সিংহভাগ চিকিৎসকগণ করোনায় আক্রান্ত ও মৃত্যুবরন করছে যার দায়ভার সরকারকেই বহন করতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, সীমান্তে নির্বিচারে মানুষ হত্যা এখন নিত্য নৈমেত্তিক ব্যাপার, কিন্ত এব্যপারে সরকারের পক্ষ থেকে কোন প্রতিবাদ না থাকায় জাতি থেকে চরম হতাশ ও ক্ষুব্ধ হয়েছে।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর সহ-সভাপতি আঃ সালাম জায়েফ,ইব্রাহিম ইসলাম আবির, মাহাদী হাসান মুন্না, ইয়ামিন মোল্লা, আব্দুল্লাহ,মুহা.আব্দুল্লাহ আল মামুন, রিয়াজ হাওলাদার।

মানববন্ধনে নেতৃবৃন্দ সরকারের দায়েরকৃত করোনা টেস্ট ফি বাতিলের দাবী জানান এবং ছড়িয়ে পড়া লুটপাট ও দুর্নীতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহনের আহ্বান জানান।

অন্যান্যের মধ্যে আরও উপস্তিত ছিলেন জুবায়ের, উসামা,আব্দুল্লাহ, হাবিবুল্লাহ, বনি আমিন,রাকিব গোলদার, মাহাদী, রিয়াজ হাওলাদার, মাঞ্জারুল হুদা, আব্দুল্লা কাশেম, সাজ্জাদ হোসেন, শাকিল আহম্মাদ, সাব্বির হোসেন, ইউসুফ গাজি, আজাদ হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।– খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি ও গুজব ঠেকাতে কেএমপি’র তিন দফা নির্দেশনা

দৌলতপুর জোন ও লবণচরা থানার কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ কমিশনার

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।