সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সরকার মানুষের কষ্ট লাঘবে খাদ্যসামগ্রী ও অর্থ বিতরণ করে যাচ্ছে: সিটি মেয়র | চ্যানেল খুলনা

সরকার মানুষের কষ্ট লাঘবে খাদ্যসামগ্রী ও অর্থ বিতরণ করে যাচ্ছে: সিটি মেয়র

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় আজ (শুক্রবার) বিকেলে নগরীর শঙ্খ মার্কেট চত্বরে খুলনা মহানগরসহ জেলার নয়টি উপজেলার দুইশত ৬৩ জন সংবাদপত্র হকার্সদের মাঝে আট কেজি করে চালসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, সরকার অসহায় মানুষের কষ্ট লাঘবে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ অব্যাহত রেখেছে। করোনাভাইরাস থেকে রক্ষা পেতে সঠিকভাবে সরকারি স্বাস্থ্যবিধি মেলে চলতে হবে সকলের। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মহীন ও অসহায় মানুষের পাশে রয়েছেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি সরদার আনোয়ার হোসেন, সহসভাপতি সৈয়দ আলম গুডু, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলামসহ ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় নগরীর পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে ২২ নম্বর ওয়ার্ডের চারশত ২৮ জন ঘরে থাকা কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবীদের মাঝে সাত কেজি করে চাল ও সবজি ক্রয়ের জন্য নগদ একশত করে টাকাসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা সিটি কর্পোরেশনে ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।