সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
করোনা ভাইরাসে আক্রান্ত পরিবারের পাশে থাকবে খুলনা মহানগর বিএনপি | চ্যানেল খুলনা

করোনা ভাইরাসে আক্রান্ত পরিবারের পাশে থাকবে খুলনা মহানগর বিএনপি

খবর বিজ্ঞপ্তি:: বিনামুল্যে অক্সিজেন সেবা, খাদ্যসামগ্রী সহয়তা ও এ্যাম্বুলেন্স সহায়তাকে সামনে রেখে নগরীতে একটি কলসেন্টার তৈরী করে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনায় সাবেক মেয়র ও নগর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনিকে প্রধান সমন্বয়কারী করে করোনাকালীন মানবিক চিকিৎসা সহয়তা কমিটি গঠন করেছে খুলনা মহানগর বিএনপি।
নগরীর ৫ থানা বিএনপি ও নগরীর সকল অঙ্গ সংগঠনের প্রধানদের সমন্বয়ে ২১ সদস্য বিশিষ্ট করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবা কমিটি গঠন করা হয়েছে। খুলনা মহানগর বিএনপির এ সেবা কার্যক্রম চারটি মোবাইল নম্বরে কল দিলে সেবা পাওয়া যাবে। আসাদুজ্জামান মুরাদ- ০১৭১১-৪৪৩৪৬৬, মহিবুজ্জামান কচি- ০১৭১১-৩৫১৮৭৩, শামসুজ্জামান চঞ্চল- ০১৭১৮-৭৬৭৯২৯ ও সিরাজুল ইসলাম লিটন- ০১৭১১-২৮০২৩৪।
বৃহস্পতিবার খুলনা মহানগর বিএনপির করোনা ভাইরাস সেলের আহবায়ক নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি, এড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, ইউসুফ হারুন মজনু, শামসুজ্জামান চঞ্চল, শরিফুল ইসলাম বাবু, আবু বক্কর ও শফিকুল ইসলাম শফি। সভা থেকে এ জাতীয় দুর্যোগ মোকাবেলায় জনগণের সাথে থাকার আহবান জানানো হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।