সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফটোসাংবাদিক শাহ আলম’র মৃত্যুতে কেসিআরএ’র শোক | চ্যানেল খুলনা

ফটোসাংবাদিক শাহ আলম’র মৃত্যুতে কেসিআরএ’র শোক

দৈনিক অনির্বাণ পত্রিকার সিনিয়র ফটোসাংবাদিক মোঃ শাহ আলম (৭৩) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। সোমবার সকাল সাড়ে ১১টায় তাকে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক কন্যা সন্তান, জামাই ও নাতি-নাতনি রেখে গেছেন। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশনের (কেসিআরএ) নেতৃবৃন্দ। এক বিবৃতিতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন কেসিআরএ নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন কেসিআরএ’র সভাপতি এইচএম আলাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি কাজী শামীম আহমেদ, সহ-সভাপতি ডিএম রেজা সোহাগ, এসএম কামাল হোসেন ও সুমন আহমেদ, সাধারণ সম্পাদক সোহাগ দেওয়ান, যুগ্ম-সম্পাদক বিমল কুমার সাহা, সহ-সাধারণ সম্পাদক নূর হাসান জনি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাকসুদ আলী, কোষাধ্যক্ষ এমএ জলিল, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম নূর, প্রচার সম্পাদক জয়নাল ফরাজী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আল মাহমুদ প্রিন্স, পাঠাগার সম্পাদক শিশির রঞ্জন মল্লিক, কার্যনির্বাহী সদস্য হুমায়ুন কবীর, আসাদুজ্জামান রিয়াজ, আলমগীর হান্নান, কামরুল হোসেন মনি, আহমদ মুসা রঞ্জু ও মামুন খান।–খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।