সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শেখ সুজনের সৌজন্যে শিক্ষার্থীদের মাঝে কলম ও খাতা বিতরণ | চ্যানেল খুলনা

শেখ সুজনের সৌজন্যে শিক্ষার্থীদের মাঝে কলম ও খাতা বিতরণ

শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এর পক্ষে খুলনা মহানগর যুবলীগের যুগ্ন আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনের সৌজন্যে শিক্ষার্থীদের মাঝে কলম ও খাতা বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে নগরীর ১১ নং ওয়ার্ডের তৈয়েবা মাদ্রাসা প্রাঙ্গণে মহাসিন কলেজের সাবেক এজিএস এম এম মাসুদুর রহমানের সার্বিক তত্বাবধায়নে ৭৫জন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে কলম ও খাতা বিতরণ করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জাকির হোসেন, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আলী আহমেদ, খুলনা মহানগর যুবলীগের সদস্য শেখ মহিদুল ইসলাম মিলন,আওয়ামী লীগ নেতা মোঃ ইলিয়াস, যুবলীগ নেতা লিপন, খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য আরাফাত এফ রহমান, মহানগর ছাত্রলীগের সহ সভাপতি সাব্বির , খালিশপুর থানা ছাত্রলীগের সহ সভাপতি নয়ন, খালিশপুর থানা ছাত্রলীগর সহ সভাপতি রাব্বি, খালিশপুর থানা ছাত্রলীগের সহ সভাপতি শাহ আলম, শফিকুল ইসলাম রাজিব, রেজওয়ানুল কবির শিপলু, সুমন, সাব্বির প্রমুখ।

এ সময় খুলনা মহানগর যুবলীগের সদস্য শেখ মহিদুল ইসলাম মিলন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে গেছেন শিক্ষায় বিনিয়োগ সর্বোত্তম বিনিয়োগ। এরই ধারাবাহিকতায় আমাদের মাননীয় প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এর পক্ষে খুলনা মহানগর যুবলীগের যুগ্ন আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনের সৌজন্যে আজ খুলনার হত দরিদ্র শিক্ষার্থীদের মাঝে কলম ও খাতা বিতরণ করা হয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা সিটি কর্পোরেশনে ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।