সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় বেশি দামে হেক্সিসল বিক্রয় করায় মোবাইল কোর্টের জরিমানা | চ্যানেল খুলনা

খুলনায় বেশি দামে হেক্সিসল বিক্রয় করায় মোবাইল কোর্টের জরিমানা

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশনায় সোমবার খুলনা মহানগরীর হেরাজ মার্কেটের ওষুধের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। করোনা মহামারীতে হেক্সিসলসহ বিভিন্ন জীবানু নাশক ও পরিষ্কারক কেমিক্যালের উচ্চ চাহিদার প্রেক্ষিতে অসাধু ব্যবসায়ীগণ অতিরিক্ত দামে ওষুধ, হেক্সিসল, জীবানু নাশক কেমিক্যাল ও অন্যান্য পরিষ্কারক বিক্রয় করছে কিনা তা তদারকি করতে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এসময় অতিরিক্ত দামে (১৩০ টাকার প্রতি বোতল ২১০ টাকায় অর্থাৎ ৮০ টাকা অধিক মূল্যে) হেক্সিসল বিক্রয় করার দায়ে এবং পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও দোকানে হেক্সিসল নাই বলে ক্রেতাসাধারণকে প্রতারণা করার দায়ে দুই ওষুধের দোকানীকে অর্থদণ্ড প্রদান করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় এবং ৪৪ ধারায় এই জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব দেবাশীষ বসাক।
মোবাইল কোর্টের অভিযানে সহযোগিতা করেন খুলনা সদর থানা পুলিশ। ক্রেতা সাধারণের ন্যায্য মূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চিতকল্পে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।