সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ঘূর্ণিঝড় ও করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে খুলনা জেলা যুবদলের ত্রান সামগ্রী বিতরণ | চ্যানেল খুলনা

ঘূর্ণিঝড় ও করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে খুলনা জেলা যুবদলের ত্রান সামগ্রী বিতরণ

চ্যানেল খুলনা ডেস্কঃ বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশনায় ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী করোনা ও ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত কর্মহীন অসহায় দুস্থ সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরন করেন খুলনা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এস এম  মনিরুল হাসান বাপ্পি। ২৩ মে’২০ শনিবার বেলা সাড়ে ১২টায় নগরীর বাগমারায় বিভিন্ন বস্তিতে ঘূর্ণিঝড় আম্পান ও করোনায় কর্মহীন হয়ে পরা মানুষের মাঝে খুলনা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শেখ নাদিমুজ্জামান জনি আয়োজনে জেলা যুবদলের পক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এ সময়ে উপস্থিত জনসাধারনের উদ্দেশ্যে মনিরুল হাসান বাপ্পী বলেন, মহামারী করোনা ও দেশের দুর্যোগময় মুহুর্তে সরকার দলের জনপ্রতিণিধিরা নিজ নিজ নির্বাচনী এলাকায় অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো বাদ দিয়ে মিডিয়ার সামনে মিথ্যা তথ্য দিচ্ছেন, অন্যদিকে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী জনসাধারনের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছেন। তাই ক্ষমতাশীন দলের নেতৃবৃন্দ প্রতি আহবান রইলো ঐক্যবদ্ধ ভাবে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ও করোনায় কর্মহীন হয়ে পরা অসহায় দুস্থ সুবিধা বঞ্চিতদের সার্বিক ভাবে সাহায্য সহযোগিতা করুন।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মিরাজুর রহমান মিরাজ, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রী, যুবদলের সহ সভাপতি মনজুর আরেফিন, মাশকুর হাসান ফ্রান্স, আফজাল ফরাজী, রুবেল মীর, রাসেল শেখ সজীব, সৈয়দ মেসবাহুল হাসান শুভ, হুমায়ুন কবীর রুবেল, মোঃ আমির হোসেন, মাসুম বিল্লাহ, মিজান শেখ, মো: রাকিব, আব্দুস সালাম, নুরুউল্লাহ নুর, মনিরুজ্জমান নয়ন, সাজু হাওলাদার, সঞ্জু মোল্লা, সজিব হাওলাদার, হীরা, মাহফুজ প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।