সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
করোনায় সংকটে পড়া কর্মহীনদের মাঝে বিএনপি নেতা বকুলের পক্ষে নগরীতে জেলা বিএনপির ঈদের খাদ্য সামগ্রী বিতরণ | চ্যানেল খুলনা

করোনায় সংকটে পড়া কর্মহীনদের মাঝে বিএনপি নেতা বকুলের পক্ষে নগরীতে জেলা বিএনপির ঈদের খাদ্য সামগ্রী বিতরণ

বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে নগরী জুরে বিভিন্ন থানাায় করোনায় সংকটে পড়া কর্মহীন অসহায় দুস্থদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরন করেন খুলনা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এস এম  মানিরুল হাসান বাপ্পি। ১৯ মে’২০ মঙ্গলবার বিকেল ৪টায় নগরীর ২৬ নম্বর ওয়ার্ড ও শে-এ-বাংলারোড সহ আমতলা মোড়ে প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এ সময়ে উপস্থিত জনসাধারনের উদ্দেশ্যে মনিরুল হাসান বাপ্পী বলেন, যেখানে ক্ষমতাসীন আওয়ামীলীগের নেতাকর্মীরা সরকারী বিভিন্ন ত্রান সামগ্রী আত্মসাত করে মিডিয়ায় শিরোনাম হচ্ছে, অন্য দিকে দীর্ঘ কয়েক বছর রাস্ট্রীয় ক্ষমতায় বাইরে থাকার পরও বিএনপি’র নেতা-কর্মিদের অর্জিত অর্থ দিয়ে এই করোনা ভাইরাসে সৃষ্ট সংকটময় মুহুর্তে মানুষের পাশে দাড়িয়ে প্রমান করেছে যে বিএনপি জনবান্ধব রাজনৈতিক দল। এ দেশের জনগণের এই দুঃসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিটা নেতাকর্মীদের মানুষের পাশে থাকার আহবান জানান।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মিরাজুর রহমান মিরাজ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শেখ নাদিমুজ্জামান জনি, মনজুর আরেফিন, সৈয়দ মেসবাহুল হাসান শুভ, মাসুম বিল্লাহ, মোহাম্মদ আমির, মেহেদি হাসান, আব্দুস সালাম, মনিরুজ্জামান নয়ন, শাহিন আলম, সজিব শেখ, সাজু হাওলাদার, সাব্বির হোসেন, হোসাইন মাহফুজ, সজিব হাওলাদার, হিরা, তৈয়বুর, সুমন প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।