সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শেখ সোহেলের নির্দেশনায় চলছে পরশ বিশ্বাসের ইফতার বিতরণ | চ্যানেল খুলনা

শেখ সোহেলের নির্দেশনায় চলছে পরশ বিশ্বাসের ইফতার বিতরণ

চ্যানেল খুলনা ডেস্কঃ বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেলের নির্দেশ ও অনুপ্রেরণায় খুলনা মহানগরীতে ইফতার বিতরণ অব্যাহত রেখেছে তরুণ আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান পরশ বিশ্বাস। ৩শ’ অসহায় ও কর্মহীন হতদরিদ্র এবং পথচারীদের মাঝে প্রতিদিন ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।
সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৪ মে) নগরীর ১৬নং ওয়ার্ডস্থ রায়েরমহল এলাকায় ইফতার বিতরণ চলে। আজকের অনুষ্ঠানে অতিথি থেকে ইফতার সামগ্রী অসহায় মানুষের হাতে তুলে দেন খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম-আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন। সন্মানিত অতিথি ছিলেন ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শেখ আবিদ উল্লাহ ও সাধারণ সম্পাদক শেখ হাসান ইফতেখার চালু। অতিথিদের মধ্যে আরও ছিলেন নগর যুবলীগের সদস্য শেখ আব্দুল কাদের, রোজী ইসলাম নদী, মোস্তফা শিকদার, সোনাডাঙ্গা থানা যুবলীগের যুগ্ম-আহবায়ক শেখ শহীদ আলী, ১৬নং ওয়ার্ড যুবলীগ নেতা আজগর বিশ্বাসসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।