সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নিম্নআয়ের কর্মহীনের মাঝে সিটি মেয়রের ত্রাণসামগ্রী বিতরণ | চ্যানেল খুলনা

নিম্নআয়ের কর্মহীনের মাঝে সিটি মেয়রের ত্রাণসামগ্রী বিতরণ

চ্যানেল খুলনা ডেস্কঃ করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় এবং খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল-এর পক্ষ থেকে আজ (সোমবার) সকালে নগরীর ২৯ ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় চত্বরে একশ কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে পাঁচ কেজি করে চালসহ আলু, তেল, ডাল, লবণ, পেঁয়াজ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলাম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর লুৎফুন নেছা লুৎফা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হাই পলাশ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামীম মোশারেফ, আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সিটি মেয়র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় ২২ ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় চত্বরে চারশত ২৮ কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে সাত  কেজি করে চালসহ আলু, তেল, ডাল, লবণ, পেঁয়াজ ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসি’র ৬০১ কোটি ৭৯ লাখ ৭ হাজার টাকার বাজেট ঘোষণা

খুলনায় মাইকে ঘোষণা দিয়ে ২ মাদক কারবারির বাড়িতে হামলা-ভাঙচুর

খুলনায় ‘বি কোম্পানি’র নামে চাঁদাবাজি, চট্টগ্রাম থেকে যুবক গ্রেপ্তার

দৌলতপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

কেডিএ’র উদ্যোগে খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও মশকনিধন কার্যক্রম উদ্বোধন

খুলনার ৩১ ওয়ার্ডেই মাদক, চিহ্নিত ২৭২ কারবারি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।