সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিএনপি নেত্রী নিঘাত সীমার স্বামীর ইন্তেকাল | চ্যানেল খুলনা

বিএনপি নেত্রী নিঘাত সীমার স্বামীর ইন্তেকাল

খবর বিজ্ঞপ্তিঃ খুলনা মহানগর বিএনিপ’র সদস্য, নগর তাঁতী দলের সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি নিঘাত সীমার স্বামী বিশিষ্ট ব্যবসায়ী সানোয়ার হোসেন (৬৫) আর নেই। তিনি শনিবার বিকেল পৌনে পা্চঁটায় হৃদযন্ত্রের ক্রীয়াবন্ধ হয়ে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না—-রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দু’ ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। সন্ধ্যায় মরহুমের লাশ খালিশপুর বঙ্গবাসি স্কুলের ১নং গেট সংলগ্ন এন/কে-৭২নং বাসায় আনার পর স্বজনদের কান্নায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। রবিবার যোহর বাদ খালিশপুর পৌর সুপার মার্কেটস্থ দারুল মোকারম মাদ্রাসা ময়দানে জানাজা নামাজ শেষে গোয়ালখালি কবরস্থানে দাফন করা হবে। তাঁর মৃত্যুর খবর শুনে বাস ভবনে ছুটে আসেন খালিশপুর থানা বিএনপি সভাপতি এড. ফজলে হালিম লিটন, দৌলতপুর থানা বিএনপির সাঃসম্পাদক সিরাজুল হক নান্নু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফারুখ হিল্টন, খালিশপুর বণিক সমিতির সভাপতি আঃমতিন বাচ্চু, খালিশপুর থানাআ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ এ এস এম সায়েম, ১০নং ওয়ার্ড
বিএনপি সভাপতি আহসানুল্লাহ বুলবুল, বিএনপি নেতা ইমাম হাসান, নগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রুবেল, নগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রসিউর রহমান রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সালেহ শিমুল, খালিশপুর থানা ছাত্রদলের সদস্য সচিব উজ্জল হোসেন সুমন সহ বিএনপির ও তার অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।